ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

আকাঙ্ক্ষা পূরণে পুরোদমে কাজ করছেন শাকিব খান


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১-১১-২০২২ বিকাল ৬:৫৫

দীর্ঘ ৯ মাস পর যুক্তরাষ্ট্র থেকে গত ১৭ আগস্ট দেশে ফেরেন শাকিব খান। ফিরেই নতুন সিনেমা নিয়ে পরিচালক, প্রযোজকের সঙ্গে বৈঠকে বসেন তিনি। এই তালিকায় আছেন ‘ঢাকা অ্যাটাক’ সিনেমার চিত্রনাট্যকার ও ‘মিশন এক্সট্রিম’র পরিচালক সানী সানোয়ার। শাকিব খানের সঙ্গে পুলিশি অ্যাকশন সিনেমা নিয়ে বৈঠক করেছেন দুজন। এই নায়ককে নিয়ে ‘শের খান’ নামে সিনেমা নির্মাণের ঘোষণা দিয়েছেন সানী সানোয়ার।

মূলত পুলিশ থ্রিলার ঘরানার সিনেমাটি নিয়ে শাকিব ভক্তদের আগ্রহের শেষ নেই। সেই আগ্রহ মেটাতেই সিনেমাটির আপডেট দিয়েছেন শাকিব খান ও সানী সানোয়ার। শাকিবের প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মস এবং সানীর প্রোডাকশন হাউস কপ ক্রিয়েশনের সামাজিক যোগাযোগমাধ্যমে থাকা পেজ থেকে জানানো হয় বিষয়টি।

সোমবার (৩১ অক্টোবর) রাতে দেওয়া সেই পোস্টে জানানো হয়, শের খান সিনেমাটি এসকে ফিল্মস ও কপ ক্রিয়েশনের যৌথ প্রযোজনায় নির্মিত হবে এবং সিনেমাটির প্রি-প্রোডাকশনের কাজ চলছে পুরোদমে। চলচ্চিত্রটি নিয়ে বিস্তারিত তথ্য জানানো হবে এ সপ্তাহেই। 

প্রীতি / প্রীতি

পুত্রের জন্মদিনে শাকিব-অপুর বিশেষ বার্তা

বাংলাদেশ বেতারে আর কতটা বেতন বাড়লে দায়িত্বশীল হবেন দায়িত্বপ্রাপ্তরা

লন্ডভন্ড স্টুডিও দেখিয়ে সালমান বললেন, ‘এটাই বাংলাদেশে সাধারণ’

দুই কিংবদন্তির স্মৃতি রুনা লায়লাকে নিয়ে যা বলে গেছেন আশা ভোঁসলে

কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান

মায়ের জন্য আকুতি তাসনুভা তিশার

হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ

সালমান খানকে অপমান? ‘পুরুষত্ব’ নিয়ে কথা বলে বিতর্কে প্রতিযোগী

‘লাভ অ্যান্ড ওয়ার’-এ আলিয়ার আগুনঝরা লুক

নিজ বাড়িতে স্পা সেন্টার খুলতে গিয়ে বিপাকে অজয় দেবগন

অস্ট্রেলিয়ার উৎসবে বাংলাদেশের ‘মাস্টার’, বিশেষ প্রশ্ন রাখল হাই কমিশন

নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান, অস্কারজয়ী অভিনেত্রীসহ শতাধিক গ্রেপ্তার

‘ফ্রি প্যালেস্টাইন’ কনসার্টের ঘোষণা ম্যাকলমোরের