ঢাকা মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬

ডেঙ্গুর প্রাদুর্ভাব, আগামী বছর মহাবিপদের শঙ্কা


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২-১১-২০২২ দুপুর ১১:১


১৯৬৪ সালে দেশে প্রথম এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর দেখা মেলে। তখন এই জ্বরের নাম ছিলো ঢাকা ফিভার। মাঝের প্রায় ৪ দশক খুব একটা দুশ্চিন্তার কারণ ছিলো না মশাবাহিত এই রোগটি।

২০০০ সাল থেকে বছরের নির্দিষ্ট সময়ে ডেঙ্গু রোগীর দেখা মেলে দেশে। যার বেশিভাগই ঢাকা শহরে। গত কয়েক বছর ধরে বাস্তবে ফল না মিললেও ঘটা করে দুই সিটি কর্তৃপক্ষই কার্যক্রম চালাচ্ছে এডিস নিধনের।

কাগজ-কলমের হিসাব বলছে, প্রতিদিন সকাল সন্ধ্যায় ঢাকায় ২ হাজারের বেশি মশক নিধন কর্মী নামেন রাস্তায়। হাসপাতালে ভর্তি রোগী-স্বজনরাও অস্বীকার করছেন না ঢাকায় তাদের এলাকায় ওষুধ দেয়ার বিষয়টি। তারা জানান, স্প্রে তো করে, কিন্তু সেটার ভিতরে মেডিসিন কতটা কার্যকর তাতো আমরা জানি না, সেটা কর্তৃপক্ষ জানে।

এডিস মশার যে জীবন চক্র সে হিসেবে অক্টোবর মাস থেকেই ডেঙ্গু রোগী কমে যাওয়ার কথা ছিল। কিন্তু বাস্তবতা হচ্ছে নভেম্বরের প্রথম সপ্তাহেও রাজধানীসহ সারাদেশে সরকারি বেসরকারি সব হাসপাতালের ডেঙ্গু বিভাগে তিল ধারণের জায়গা নেই।

কীটতত্ত্ববিদরা বলছেন, মশার যে জীবনচক্র তা পালটে গেছে। এখন সারা বছরময় ডেঙ্গুর প্রাদুর্ভাব থাকবে বাংলাদেশে।

কীটতত্ত্ববিদ অধ্যাপক কবিরুল বাশার জানান, আমরা গবেষক হিসেবে সবাইকে সতর্ক করে বলতে চাই, এখন সারাবছর ব্যাপী এডিস মশা নিধন কার্যক্রম চলমান রাখতে হবে। অন্যথায় মৌসুমে ডেঙ্গুর অবস্থা খারাপ হবে। মশক নিধনের দায়িত্বে থাকা ঢাকা দুই সিটির দায়িত্বশীলরা এই পরিস্থিতিতে জন্য জলবায়ুর পরিবর্তনকে দায়ী করছেন।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রি. জে. মো. জোবায়দুর রহমান জানান, বৃষ্টি যখন দীর্ঘায়িত হয় তখন এডিস মশার প্রজননের জন্যে উৎকৃষ্ট পরিবেশ তৈরি করে। কার্যকরভাবে যদি মশক নিধন কার্যক্রম পরিচালনা করতে চাই, তবে শুধু সিটি কর্পোরেশন কিছুই করতে পারবে না।

গবেষকদের মতে, মশার জীবন চক্র যেহেতু বদলে গেছে তাই এখন মশক নিধন কার্যক্রমের প্রক্রিয়া ঢেলে সাজাতে হবে। শুধু ঢাকা নয়, সারাদেশে যদি এডিস মশা নিধনে জোর তৎপরতা চালানো না হয় তাহলে সামনে আরও বিপদ।

জামান / জামান

​উন্নয়নশীল দেশের প্রেক্ষাপট ও সাধারণ মানুষের দন্ত স্বাস্থ্য অধিকার: একটি বাস্তবভিত্তিক পর্যালোচনা

রোগের মূল কারণ শনাক্তে জোর, খাদ্যাভ্যাস ও জীবনধারা পরিবর্তনের আহ্বান

বর্ষাকালের অসুখ-বিসুখ

স্বল্প টাকার এক কিটেই বদলে যেতে পারে হাম মোকাবিলা

মন্ত্রীর পেছনে টাকা নিয়ে ঘুরিনি: আদ্-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ

আমরা হাসপাতাল বন্ধ করেছি কিন্তু মেডিকেল কলেজ বন্ধ করিনি

আদ্-দ্বীনের শিক্ষা কার্যক্রম অন্য হাসপাতালে চালাতে হবে

আদ্-দ্বীন হাসপাতালকে শোকজ : ৭২ ঘণ্টার মধ্যে জবাব না দিলে লাইসেন্স বাতিল

হামে আরও ২ শিশুর মৃত্যু, উপসর্গ শনাক্ত ১১৫১: স্বাস্থ্য অধিদপ্তর

রিদম গ্রুপ ও মানিপল হসপিটালসের চুক্তিতে বাংলাদেশ-ভারত ট্যুরিজমে নতুন গতি

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য হলেন অধ্যাপক নজরুল ইসলাম

এপ্রিলে প্রতিদিন গড়ে হাম শনাক্তের হার ৩৫%, ল্যাবে বাড়ছে চাপ

হঠাৎ হামের প্রকোপ, ৩০ উপজেলায় শুরু হচ্ছে বিশেষ টিকাদান কর্মসূচি