ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

বলিউড বাদশাহর জন্মদিন আজ


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২-১১-২০২২ দুপুর ১১:৩

আজ ২ নভেম্বর, এই দিন ৫৭ বছরে পা দিলেন বলিউড বাদশাহ শাহরুখ খান। প্রিয় অভিনেতার জন্মদিন উপলক্ষে গতকাল রাতেই কিং খানের বাড়ির সামনে ভিড় করতে থাকেন হাজার হাজার ভক্ত অনুরাগীরা।

১৯৬৫ সালে ২ নভেম্বর ভারতের নয়াদিল্লিতে এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন শাহরুখ খান। তার শৈশবের প্রথম পাঁচ বছর কেটেছে ব্যাঙ্গালুরুতে। শাহরুখের দাদা ইফতিখার আহমেদ স্থানীয় পোর্টের প্রধান ইঞ্জিনিয়ার ছিলেন। যার কারণে সেখানে বসবাস করেন তারা। শাহরুখের বাবার নাম তাজ মোহাম্মদ খান, মা লতিফ ফাতিমা।

দিল্লির হংসরাজ কলেজ থেকে স্নাতক সম্পন্ন করেন শাহরুখ খান। তারপর জামিয়া মিলিয়া ইসলামিয়াতে গণযোগাযোগ বিষয়ে মাস্টার্সে ভর্তি হন। কিন্তু অভিনয় জীবন শুরু করার কারণে পড়াশোনা ছেড়ে দেন তিনি। তবে বলিউডে ক্যারিয়ার শুরুর দিকে দিল্লির ন্যাশনাল স্কুল অব ড্রামা-তে ভর্তি হন এই কিংবদন্তি।

১৯৯২ সালে ‘দিওয়ানা’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন শাহরুখ খান। রোমান্টিক ঘরানার এ সিনেমায় অভিনয় করে নজর কাড়েন তিনি। সিনেমাটিতে দুর্দান্ত পারফরম্যান্সের কারণে সেরা নবাগত অভিনেতা হিসেবে ফিল্মফেয়ার পুরস্কার লাভ করেন শাহরুখ।

একই বছর ‘চমৎকার, ‘দিল আসনা হে’ ও ‘রাজু বান গেয়া জেন্টলম্যান’ সিনেমায় অভিনয় করেন শাহরুখ। তার পরের বছর ‘ডর’ ও ‘বাজিগর’ সিনেমায় অভিনয় করে নিজের জাত চেনান শাহরুখ খান। তার অভিনয়ের জাদুতে মুগ্ধ হন কোটি ভক্ত; পৌঁছে যান সাফল্যের চূড়ায়। তার অভিনয়ের খ্যাতি আরো বাড়তে থাকে যশরাজ ফিল্মসের সিনেমায় ধারাবাহিকভাবে অভিনয় করে। একের পর এক হিট সিনেমা দিয়ে জনপ্রিয়তার তুঙ্গে অবস্থান করেন শাহরুখ।

এদিকে জন্মদিনের দিনেই মুক্তি পেতে যাচ্ছে শাহরুখের 'পাঠান' সিনেমার টিজার। চমক হিসেবে আরও রয়েছে, রূপালী পর্দায় ফের দেখা যাবে ‘দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে’।

যশ রাজ ফ্লিমের পক্ষ থেকে শাহরুখের জন্মদিনে উপহার এটি।

১৯৯৫ সালের ২০ অক্টোবর মুক্তি পেয়েছিলো ‘দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে’। প্রায় ২৭ বছর যাবৎ মুম্বাইয়ের মারাঠা মন্দির সিনেমায় প্রদর্শিত হয় এই সিনেমা। আজ ভারতের বেশকিছু নির্বাচিত পিভিআর স্ক্রিনে দেখানো হবে সিনেমাটি।

‘জিরো’ (২০১৮)-র ব্যর্থতার পর নিজেকে বড় পর্দা থেকে গুটিয়ে নিয়েছিলেন শাহরুখ। দীর্ঘ সময় লাইট-ক্যামেরা-অ্যাকশনের দুনিয়া থেকে দূরে থাকার পর ‘পাঠান’ সিনেমা দিয়েই কামব্যাক করবেন তিনি। এতে গুপ্তচরের ভূমিকায় থাকবেন কিং খান। প্রধান নারী চরিত্রে অভিনয় করবেন দীপিকা পাড়ুকোন। খল চরিত্রে থাকবেন জন আব্রাহাম। যশরাজ ফিল্মস প্রযোজিত ‘স্পাই ইউনিভার্স’-এর এই সিনেমাতে ‘টাইগার’ চরিত্রে ক্যামিও করতে দেখা যাবে সালমান খানকে।

প্রীতি / জামান

পুত্রের জন্মদিনে শাকিব-অপুর বিশেষ বার্তা

বাংলাদেশ বেতারে আর কতটা বেতন বাড়লে দায়িত্বশীল হবেন দায়িত্বপ্রাপ্তরা

লন্ডভন্ড স্টুডিও দেখিয়ে সালমান বললেন, ‘এটাই বাংলাদেশে সাধারণ’

দুই কিংবদন্তির স্মৃতি রুনা লায়লাকে নিয়ে যা বলে গেছেন আশা ভোঁসলে

কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান

মায়ের জন্য আকুতি তাসনুভা তিশার

হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ

সালমান খানকে অপমান? ‘পুরুষত্ব’ নিয়ে কথা বলে বিতর্কে প্রতিযোগী

‘লাভ অ্যান্ড ওয়ার’-এ আলিয়ার আগুনঝরা লুক

নিজ বাড়িতে স্পা সেন্টার খুলতে গিয়ে বিপাকে অজয় দেবগন

অস্ট্রেলিয়ার উৎসবে বাংলাদেশের ‘মাস্টার’, বিশেষ প্রশ্ন রাখল হাই কমিশন

নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান, অস্কারজয়ী অভিনেত্রীসহ শতাধিক গ্রেপ্তার

‘ফ্রি প্যালেস্টাইন’ কনসার্টের ঘোষণা ম্যাকলমোরের