ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

মেয়ের নির্দেশনায় প্রথমবার রজনীকান্ত


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২-১১-২০২২ দুপুর ১১:১৩

ভারতের দক্ষিণী সিনেমার সুপারস্টার রজনীকান্ত। অভিনয় ক্যারিয়ারে অসংখ্য ব্যবসাসফল সিনেমা উপহার দিয়েছেন তিনি। তবে তার কন্যা নির্মাতা ঐশ্বরিয়ার রজনীকান্তের পরিচালনায় কখনো অভিনয় করেননি তিনি। প্রথমবার কন্যার নির্দেশনায় অভিনয় করতে যাচ্ছেন রজনীকান্ত।

একটি সূত্র পিংকভিলাকে বলেন—‘ঐশ্বরিয়া রজনীকান্ত তার তৃতীয় সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন। করোনা সংকটের সময়ে তৃতীয় সিনেমা নির্মাণের জন্য বেশ কটি প্লট নিয়ে চিন্তা করেন ঐশ্বরিয়া। যাতে তার বাবা রজনীকান্ত অভিনয় করবেন। পরে বিষয়বস্তু রজনীকান্তের সঙ্গে শেয়ার করেন ঐশ্বরিয়া। গল্পের প্লট শোনার পর কাজটি করার জন্য দারুণ আগ্রহ প্রকাশ করেন রজনীকান্ত। করোনা সংকট বেশ আগে কেটে গেছে। কিন্তু এতদিন সময় নিয়েছেন চিত্রনাট্য রচনার জন্য।’

লাইকা প্রোডাকশনস নাম ঠিক না হওয়া সিনেমাটি প্রযোজনা করবে। গল্প শোনার পর প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ এক বাক্যে সম্মতি জ্ঞাপন করেছেন। এসব তথ্য উল্লেখ করে সূত্রটি বলেন—‘আগামী ৫ নভেম্বর সিনেমাটির মহরত অনুষ্ঠিত হবে। খুব শিগগির শুটিং শুরু করবেন ঐশ্বরিয়া। তবে সিনেমাটিতে আরো কে কে অভিনয় করবেন তা জানা যায়নি।’

২০১৮ সালে ‘২.০’ সিনেমায় অভিনয় করেন রজনীকান্ত। এটি প্রযোজনা করে লাইকা প্রোডাকশনস। দীর্ঘ বিরতির পর ফের একই প্রযোজনা প্রতিষ্ঠানের ব্যানারে কাজ করতে যাচ্ছেন এই সুপারস্টার।  

ঐশ্বরিয়া রজনীকান্তের আরেক পরিচয় তিনি অভিনেতা ধানুশের প্রাক্তন স্ত্রী। সম্প্রতি ঐশ্বরিয়া রজনীকান্তের সঙ্গে ১৮ বছরের দাম্পত্য জীবনের ইতি টেনেছেন ধানুশ। ঐশ্বরিয়া রজনীকান্ত নির্মিত সিনেমাগুলো হলো—‘থ্রি’ (২০১২), ‘ভাই রাজা ভাই’ (২০১৫)। 

প্রীতি / প্রীতি

পুত্রের জন্মদিনে শাকিব-অপুর বিশেষ বার্তা

বাংলাদেশ বেতারে আর কতটা বেতন বাড়লে দায়িত্বশীল হবেন দায়িত্বপ্রাপ্তরা

লন্ডভন্ড স্টুডিও দেখিয়ে সালমান বললেন, ‘এটাই বাংলাদেশে সাধারণ’

দুই কিংবদন্তির স্মৃতি রুনা লায়লাকে নিয়ে যা বলে গেছেন আশা ভোঁসলে

কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান

মায়ের জন্য আকুতি তাসনুভা তিশার

হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ

সালমান খানকে অপমান? ‘পুরুষত্ব’ নিয়ে কথা বলে বিতর্কে প্রতিযোগী

‘লাভ অ্যান্ড ওয়ার’-এ আলিয়ার আগুনঝরা লুক

নিজ বাড়িতে স্পা সেন্টার খুলতে গিয়ে বিপাকে অজয় দেবগন

অস্ট্রেলিয়ার উৎসবে বাংলাদেশের ‘মাস্টার’, বিশেষ প্রশ্ন রাখল হাই কমিশন

নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান, অস্কারজয়ী অভিনেত্রীসহ শতাধিক গ্রেপ্তার

‘ফ্রি প্যালেস্টাইন’ কনসার্টের ঘোষণা ম্যাকলমোরের