লিভারপুলের মনোবল বাড়ানো জয়
যে দলটির কাছে হেরে চ্যাম্পিয়নস লিগ শুরু হয়েছিল, তাদের হারিয়ে গ্রুপ পর্ব শেষ করলো লিভারপুল। নাপোলিকে ২-০ গোলে হারিয়ে নকআউটে পা রাখছে অলরেডরা। লিডস ইউনাইটেডের কাছে প্রিমিয়ার লিগে হারার পর এই জয় নিঃসন্দেহে মনোবল বাড়ালো লিভারপুলের।
অবশ্য এই ম্যাচ জিতে নাপোলির সমান ১৫ পয়েন্ট পেলেও সিরি আ দলের গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া আটকাতে পারেনি লিভারপুল। গোল ব্যবধানে ‘এ’ গ্রুপে তারা রানার্সআপ। আয়াক্স আমস্টারডামের কাছে ৩-১ গোলে হেরে টুর্নামেন্ট শেষ করেছে রেঞ্জার্স, ছয় ম্যাচের সবগুলোতে পরাজিত তারা।
নাপোলির বিপক্ষে অ্যানফিল্ডে গোলের দেখা পেতে ৮৫ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে লিভারপুলকে। কর্নার থেকে ডারউইন নুনেজের হেড অ্যালেক্স মেরেট ফিরিয়ে দিলে মোহাম্মদ সালাহ জালে বল ঠেলে দেন। ইউরোপিয়ান প্রতিযোগিতায় লিভারপুলের রেকর্ড গোলদাতা স্টিভেন জেরার্ডের পাশে বসলেন তিনি ৪১তম গোল করে।
ইনজুরি টাইমের অষ্টম মিনিটে ভার্জিল ফন ডাইকের উঁচুতে লাফিয়ে করা হেড ফিরে এলে নুনেজ লক্ষ্যভেদ করেন।
এদিকে ‘ডি’ গ্রুপে মার্শেইকে ২-১ গোলে হারিয়ে ১১ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে টটেনহ্যাম হটস্পার। স্পোর্টিং সিপিকে একই ব্যবধানে হারিয়ে রানার্সআপ আইন্ত্রাখট ফ্রাঙ্কফুর্ট।
অ্যাটলেটিকো মাদ্রিদকে ২-১ গোলে হারিয়ে বিদায় করেছে এফসি পোর্তো। ১২ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন তারা। ক্লাব ব্রুগে বায়ার লেভারকুসেনের সঙ্গে গোলশূন্য ড্র করে হয়েছে গ্রুপের রানার্সআপ। পয়েন্ট ভাগাভাগি করে গ্রুপের তৃতীয় দল হয়ে ইউরোপা লিগে জায়গা করে নিয়েছে লেভারকুসেন। তাদের সমান পাঁচ পয়েন্ট পেলেও গোলব্যবধানে ইউরোপের মঞ্চ থেকে ছিটকে গেছে অ্যাটলেটিকো।
প্রীতি / প্রীতি
অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা
বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে
আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল
গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!
‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে
সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ
এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!
ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে
জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক
দল জিততে না পারায় কোচের পদত্যাগ, মানছে না ক্লাব
দুই ক্রিকেটারকে পাকিস্তানের সাইবার ক্রাইম তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ
‘টেস্ট ক্রিকেটকে অসম্মান করছে পাকিস্তান’