বিএনপির গণতন্ত্র ছিল বিরোধীদের নির্যাতন : জয়
প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য-প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন, বিএনপি-জামায়াত জোট সরকারের গণতন্ত্রের নমুনা ছিল বিরোধী দলের ওপর অত্যাচার, নির্যাতন ও নিপীড়ন চালানো। তাদের আমলে বিরোধী দল আওয়ামী লীগের শান্তিপূর্ণ সমাবেশ লাঠিচার্জ ও কাঁদুনে গ্যাস নিক্ষেপ করে পণ্ড করে দেয়া হতো।
তিনি তার ভেরিফাইড একাউন্ট ফেসবুক পেজে মঙ্গলবার (১ নভেম্বর) সন্ধ্যায় এই মন্তব্য করেন। জয় তার পোস্টে দৈনিক জনকণ্ঠের সচিত্র সংবাদের ছবিও যুক্ত করেন।
জয় বলেন, ২০০১ সালে ক্ষমতায় আসার পর বিএনপি-জামায়াত জোট সরকার আওয়ামী লীগের দলীয় নেতাকর্মীদের ওপর ব্যাপক নির্যাতন ও নিপীড়ন চালায়। তিনি উল্লেখ করেন, এমনকি তারা আওয়ামী লীগের যে কোনো শান্তিপূর্ণ সমাবেশ বা কর্মসুচিতেও বাধা দিত।
সজীব ওয়াজেদ জয় বলেন, বিরোধীদের সমাবেশ পন্ড করার জন্য বিএনপি সরকার জাতীয়তাবাদী বাস্তুহারা দলের ব্যানারে ছিন্নমুল সন্ত্রাসী বাহিনীর মাধ্যমে নাশকতামূলক হামলা করতো এবং পুলিশ বাহিনীর সদস্যরা সেখানে টিয়ার শেল নিক্ষেপ করতো।
তিনি বলেন, ২০০২ সালের ২৯ মার্চ জনকণ্ঠ পত্রিকার ছবিসহ এই নির্মম সংবাদ উঠে আসে। দেখা গেছে, মুক্তাঙ্গনে আওয়ামী লীগের একটি শান্তিপূর্ণ সমাবেশে তিন দফা টিয়ার শেল মেরে পুলিশ কর্মীদের ছত্রভঙ্গ করে দেয়। ওই সময় বক্তব্য রাখছিলেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। এ সময় পুলিশের সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর হামলা চালায় ভাড়াটে কিছু ছিন্নমুল সন্ত্রাসী। বিএনপির হাওয়া ভবন সিন্ডিকেটের একজন সংসদ সদস্যের পৃষ্ঠপোষকতায় জাতীয়তাবাদী বাস্ত্যুহারা দল নামে এসব সন্ত্রীদের ব্যবহার করা হয়। বিএনপি-জামায়াত গড ফাদারদের মাদক ব্যবসার ক্যারিয়ার হিসেবে কাজ করে এই ছিন্নমুলসন্ত্রীদের একটি অংশ।
ওই সময় পুলিশের টিয়ার শেলের আঘাতে আহত হন মতিয়া চৌধুরী, সেগুফতা ইয়াসমিন এমিলি, মারিয়া, লিপি, শিখা হেলেন, মেয়র হানিফ, মোখরুসুর রহমান, আবদুস সাত্তারসহ ২০ জন নেতাকর্মী।
জামান / জামান
ভারতীয় হাইকমিশনারকে বহিষ্কারের দাবিতে দূতাবাস ঘেরাওয়ের ঘোষণা
‘দীনেশ ত্রিবেদীর অবাধে চলাফেরা দেশের প্রশাসনিক স্বাধীনতার প্রতি অবমাননা’
মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস
সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে বিএনপি পরিবারও ক্ষতিগ্রস্ত : আবদুস সালাম
সংখ্যালঘুদের স্বার্থরক্ষা সরকার ও বিরোধী উভয় দলের দায়িত্ব: গোলাম পরওয়ার
সৌদিগামী যাত্রী ও প্রবাসীদের স্বার্থ রক্ষায় ব্যবস্থা নিন
'সারা পৃথিবী যাকে সম্মান করে, তাকে ন্যাক্কারজনকভাবে অপমান করা হয়েছে'
পলাতক ফ্যাসিস্টদের হুংকারে কাজ হবে না, চক্রান্ত ভেস্তে দেবে জনগণ: আমান
বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা অনুষ্ঠিত
ড. ইউনূসের সঙ্গে সন্ত্রাসীরা যে অপকর্ম করেছে, তার দায় শেখ হাসিনারই
পরাজিত শক্তির কালো টাকা দিয়ে দেশে অরাজকতা সৃষ্টির চক্রান্ত চলছে : রিজভী
প্রধানমন্ত্রী জনগণকে দেওয়া কথা রাখেন : ডিএনসিসি প্রশাসক