ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

প্রধানমন্ত্রী জনগণকে দেওয়া কথা রাখেন : ডিএনসিসি প্রশাসক


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩-১০-২০২৬ দুপুর ১১:১৪

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান বলেছেন, বাংলাদেশের একমাত্র রাজনৈতিক দল বিএনপি যারা জনগণের দল এবং প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণের সরকার। তিনি জনগণকে দেওয়া কথা রাখেন।  

সোমবার (১২ অক্টোবর) মিরপুর-১৩ এর ৪নং ওয়ার্ড কমিউনিটি সেন্টারে ঢাকা-১৫ আসনের ফ্যামিলি কার্ড বিষয়ক তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধনকালে তিনি এ কথা বলেন। 

প্রশাসক বলেন, ফ্যামিলি কার্ড বিএনপি ঘোষণা করেছে। ফ্যামিলি কার্ড প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ হতে নির্বাচনী ইশতেহারে ঘোষিত জনগণের জন্য উপহার। জনগণের জন্য একমাত্র কাজ করে প্রধানমন্ত্রী তারেক রহমানের দল বিএনপি।

প্রশাসক হুঁশিয়ার উচ্চারণ করে বলেন, যদি দলের ভেতরে কেউ ফ্যামিলি কার্ড নিয়ে কোনো বিভ্রান্ত কিংবা কোনো কিছু করার চেষ্টা করে তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আমরা চাই সঠিক পরিবার ফ্যামিলি কার্ড পাবে এবং এখানে ফ্যামিলি কার্ড নিয়ে কোনো বিভেদ ও বিভক্তি করা হবে না।

প্রশাসক বলেন, আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে যেসব প্রার্থী জনগণের জন্য কাজ করবে এবং জনগণের পাশে থেকে সেবামূলক কার্যক্রমে বিশেষ করে নগরীর ডেঙ্গু মোকাবিলায় কার্যক্রম, বর্জ্য ব্যবস্থাপনা, পরিষ্কার পরিচ্ছন্নতা ও ক্লিন ঢাকা গ্রিন ঢাকা নিয়ে বিভিন্ন উন্নয়নমূলক ও সেবামূলক কর্মকাণ্ড চালাবে করবে, তারাই দলের মনোনয়ন পাবে। জনগণের জন্য কাজ না করলে তারা মনোনয়ন পাবে না।

প্রশাসক আরও বলেন, অল্প সময়ের মধ্যেই ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রতিদিন রাস্তা ও ফুটপাত হকার মুক্ত করা হবে এবং নান্দনিক ফুটপাত উপহার দেওয়া হবে নগরবাসীদের। 

aliul / aliul

ড. ইউনূসের সঙ্গে সন্ত্রাসীরা যে অপকর্ম করেছে, তার দায় শেখ হাসিনারই

পরাজিত শক্তির কালো টাকা দিয়ে দেশে অরাজকতা সৃষ্টির চক্রান্ত চলছে : রিজভী

প্রধানমন্ত্রী জনগণকে দেওয়া কথা রাখেন : ডিএনসিসি প্রশাসক

জি এম কাদেরের উত্তরার বাসায় ভাঙচুর

ষড়যন্ত্র প্রতিহত করতে প্রস্তুত বিএনপি : রিজভী

জিএম কাদেরের গ্রেপ্তার দাবিতে তাঁর বাসভবনের সামনে বিক্ষোভ মিছিল করেছে স্বৈরাচার বিরোধী সাধারণ জনগণ

আ.লীগ-জামায়াত দেশবিরোধী ষড়যন্ত্র করছে: রাশেদ খান

রিয়াদ বিমানবন্দরে হামলা মানবাধিকারের চরম লঙ্ঘন : হেফাজত

সৌদিতে বাংলাদেশিদের মৃত্যু, এবি পার্টির শোক-নিন্দা ও ক্ষতিপূরণ দাবি

রিয়াদ বিমানবন্দরে ১২ জনের মৃত্যুর ঘটনায় ইসলামী আন্দোলনের ক্ষোভ-নিন্দা

মক্কা চুক্তি নিয়ে তুরস্কের সঙ্গে আলোচনা হয়েছে: জামায়াত আমির

নিজের সুবিধায় আইন করে কোনো স্বৈরশাসক টিকতে পারেনি : মঞ্জু

পরাজিত শক্তি নানা চক্রান্ত করছে, ষড়যন্ত্র প্রতিহত করতে হবে : আমান