রূপালী ব্যাংকের বোনাস লভ্যাংশ বিওতে প্রেরণ
পুঁজিবাজারে ব্যাংক খাতে তালিকাভুক্ত কোম্পানি রূপালী ব্যাংকের ঘোষিত বোনাস লভ্যাংশের শেয়ার বিনিয়োগকারীদের বেনিফিশেয়ারি ওনার্স (বিও) হিসাবে পাঠানো হয়েছে। ২০২১ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে কোম্পানিটির পরিচালনা পর্ষদ এ লভ্যাংশ ঘোষণা করে।
বুধবার (২ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। তথ্য মতে, রূপালী ব্যাংকের পরিচালনা পর্ষদের ঘোষিত বোনাস লভ্যাংশের শেয়ার সেন্ট্রাল ডিপোজেটরি অব বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) মাধ্যমে বিও হিসাবে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, ২০২১ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে রূপালী ব্যাংকের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ২ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা দিয়েছিল। পরে নিয়ম অনুসারে সে লভ্যাংশ অনুমোদনের জন্য বিএসইসির কাছে আবেদন জানায় ব্যাংকটি। তবে কমিশন এ লভ্যাংশ অনুমোদনের আগে ব্যাংকটির কাছে নগদ লভ্যাংশ না দেওয়ার যৌক্তিক কারণ জানতে চায়।
এ বিষয়ে যৌক্তিক কারণ দেখাতে না পারায় ঘোষিত স্টক লভ্যাংশে অসম্মতি জানায় বিএসইসি। পরে ব্যাংকটির বার্ষিক সাধারণ সভায় (এজিএম) ২ শতাংশ স্টক লভ্যাংশের পরিবর্তে ২ শতাংশ নগদ লভ্যাংশ বিতরণের অনুমোদন দেন শেয়ারহোল্ডাররা। এ লভ্যাংশ বিতরণে অনুমোদন চাইলে তা প্রত্যাখ্যান করে দেয় কেন্দ্রীয় ব্যাংক। ফলে রূপালী ব্যাংক ২ শতাংশ নগদ লভ্যাংশের পরিবর্তে ২ শতাংশ স্টক লভ্যাংশের অনুমোদন চেয়ে পুনরায় বিএসইসির কাছে আবেদন জানায়। যাতে সম্প্রতি অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থাটি।
প্রীতি / প্রীতি
দারিদ্র্য থেকে সহনশীলতা ও সমৃদ্ধির পথে ৮ লাখ ৬০ হাজার মানুষ
মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানের অনিয়মে বিনিয়োগকারীদের আস্থা ক্ষতিগ্রস্ত হয়
বিদেশি বিনিয়োগকারীদের শেয়ার ক্রয় বেড়েছে
লাইসেন্সবিহীন ২২ অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মে লেনদেন না করার পরামর্শ
সোনার দাম আরও কমেছে
মালয়েশিয়ায় বাংলাদেশি পণ্য রপ্তানি-বিনিয়োগে সহযোগিতা চাইল ঢাকা চেম্বার
জুলাইয়ের দুর্বলতার পর আগস্টে যুক্তরাজ্যে পোশাক রপ্তানি বেড়েছে
জ্বালানির দাম ইস্যুতে শেয়ারবাজারে ফের উদ্বেগ
পুঁজিবাজারে আসছে র্যানকন মোটরস, তালিকাভুক্তির প্রস্তুতি শুরু
কমলো সোনা ও রুপার দাম
চড়া সবজির বাজার, শিম ২০০ বেগুনের কেজি ১৬০!
সাধ আর সাধ্য মিলছে না ইলিশের বাজারে