ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

হবু বরকে প্রকাশ্যে আনলেন হংসিকা


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২-১১-২০২২ দুপুর ১২:৩৪

প্রেমিককে বিয়ে করতে যাচ্ছেন ভারতীয় সিনেমার জনপ্রিয় অভিনেত্রী হংসিকা মোতওয়ানি। হবু বরের নাম সোহেল কাঠুরিয়া। তিনি এ অভিনেত্রীর ব্যবসায়িক পার্টনারও। এবার প্রথম হবু বরকে পরিচয় করালেন হংসিকা।  

বুধবার (২ নভেম্বর) ইনস্টাগ্রামে কয়েকটি ছবি পোস্ট করেন হংসিকা। তাতে দেখা যায়, প্যারিসের আইফেল টাওয়ারের পাশে বৃত্তাকারে ক্যান্ডেল জ্বালানো। সেখানে শোভা পাচ্ছে গোলাপের পাঁপড়ি। এই বৃত্তাকারের বাইরে ইংরেজি হরফে লেখা, ‘ম্যারি মি।’ বৃত্তাকারের ভেতরে দাঁড়িয়ে আছেন হংসিকা। আর তার সামনে হাঁটু ভেঙে বসে প্রপোজ করছেন তার প্রেমিক সোহেল।

ইন্ডিয়া টুডে এক প্রতিবেদনে জানিয়েছে, হংসিকার হবু বরের নাম সোহেল কাঠুরিয়া। তিনি হংসিকার ব্যবসায়িক পার্টনার এবং তার খুব ভালো বন্ধু। আগামী ২ ডিসেম্বর জয়পুরে বিয়ের আনুষ্ঠানিকতা শুরু হয়ে চলবে ৪ ডিসেম্বর পর্যন্ত। বিয়েতে দুই পরিবারের সদস্যরা উপস্থিত থাকবেন।

জয়পুরের মুন্ডোটা ফোর্ট অ্যান্ড প্যালেস বিয়ের ভেন্যু হিসেবে নির্ধারণ করা হয়েছে। এখন বিয়ের প্রস্তুতি চলছে। ৪৫০ বছরের পুরোনা জয়পুরের মুন্ডোটা ফোর্ট অ্যান্ড প্যালেসের এক কর্মকর্তা কয়েক দিন আগে ইন্ডিয়া টিভিকে বলেন—‘ডিসেম্বরে হংসিকার বিয়ে। এজন্য এই প্রাসাদের কক্ষ প্রস্তুত করা হচ্ছে। সংস্কৃতিসমৃদ্ধ এই নগরীতে অতিথিদের আগমন উপলক্ষে সবরকম আয়োজন চলছে।’

হৃতিক রোশান অভিনীত ব্যবসাসফল সিনেমা ‘কোই মিল গ্যায়া’। সিনেমাটিতে ছোট্ট টিনা চরিত্র দর্শকের মন কেড়েছিল। আর এ চরিত্রে অভিনয় করেছিলেন হংসিকা মোতওয়ানি। ছোট্ট সেই টিনা এবার ঘর বাঁধতে যাচ্ছেন। 

টিভি সিরিয়ালে শিশুশিল্পী হিসেবে অভিনয় ক্যারিয়ার শুরু করেন হংসিকা। পরে চলচ্চিত্রে শিশুশিল্পী হিসেবে নাম লেখান। ২০০৭ সালে তেলেগু ভাষার ‘দেশামুড়ুরু’ সিনেমায় প্রথম নায়িকা চরিত্রে অভিনয় করেন। তারপর তামিল, মালায়ালাম, কন্নড়, হিন্দি ভাষার অনেক সিনেমায় অভিনয় করেছেন। বর্তমানে তামিল-তেলেগু ভাষার সাতটি সিনেমার কাজ তার হাতে রয়েছে। 

প্রীতি / প্রীতি

পুত্রের জন্মদিনে শাকিব-অপুর বিশেষ বার্তা

বাংলাদেশ বেতারে আর কতটা বেতন বাড়লে দায়িত্বশীল হবেন দায়িত্বপ্রাপ্তরা

লন্ডভন্ড স্টুডিও দেখিয়ে সালমান বললেন, ‘এটাই বাংলাদেশে সাধারণ’

দুই কিংবদন্তির স্মৃতি রুনা লায়লাকে নিয়ে যা বলে গেছেন আশা ভোঁসলে

কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান

মায়ের জন্য আকুতি তাসনুভা তিশার

হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ

সালমান খানকে অপমান? ‘পুরুষত্ব’ নিয়ে কথা বলে বিতর্কে প্রতিযোগী

‘লাভ অ্যান্ড ওয়ার’-এ আলিয়ার আগুনঝরা লুক

নিজ বাড়িতে স্পা সেন্টার খুলতে গিয়ে বিপাকে অজয় দেবগন

অস্ট্রেলিয়ার উৎসবে বাংলাদেশের ‘মাস্টার’, বিশেষ প্রশ্ন রাখল হাই কমিশন

নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান, অস্কারজয়ী অভিনেত্রীসহ শতাধিক গ্রেপ্তার

‘ফ্রি প্যালেস্টাইন’ কনসার্টের ঘোষণা ম্যাকলমোরের