ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

মানিকগঞ্জের তাঁত পল্লীতে অপুর ‘লাল শাড়ি’


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২-১১-২০২২ বিকাল ৬:১৯

মানিকগঞ্জে অপু বিশ্বাস প্রযোজিত নতুন সিনেমা ‘লাল শাড়ি’র শুটিং শুরু হয়েছে। অপু নিজেই জানিয়েছেন এ তথ্য। তানভীর আহমেদ সিডনীর কাহিনি ও সংলাপে সিনেমাটি নির্মাণ করছেন বন্ধন বিশ্বাস। সিনেমাটিতে অপু বিশ্বাসের বিপরীতে অভিনয় করবেন সাইমন সাদিক ও সুমিত। এ ছাড়া শহীদুজ্জামান সেলিম, আজম খান, রেবেকা সুলতানা, দোয়েল ম্যাশ, গৌতম সাহাসহ অনেকে অভিনয় করছেন। 

অপু বলেন, ‘শাড়ির সঙ্গে মিশে থাকে নারীর আবেগ, ভালোবাসার স্মৃতি। আর তা যদি হয় লাল শাড়ি তাহলে সেই স্মৃতির গভীরতা হয় আরও বেশি। কারণ লাল শাড়ির সঙ্গে মিশে থাকে বিয়ের আনন্দঘন মুহূর্ত। শাড়ির সঙ্গে শুধু নারী নয়, পুরুষেরও জড়িয়ে থাকে নানা আবেগ।

সিনেমার গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন সাইমন সাদিক। তিনি বলেন, ‘লাল শাড়ি সিনেমাটি তাঁত শিল্প নিয়ে।এ শিল্পটা এখন ব্যাকফুটে।সিনেমাটির মাধ্যমে একটি ঐতিহ্য সবার সামনে উঠে আসবে।এটি গ্রামীণ প্রেক্ষাপটের সিনেমা। অপু-জয় চলচ্চিত্রের ব্যানারে সিনেমাটি নির্মাণের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে ৬৫ লাখ টাকা অনুদান পেয়েছেন অপু বিশ্বাস। 

 

 

 

 

 

 

 

প্রীতি / প্রীতি

পুত্রের জন্মদিনে শাকিব-অপুর বিশেষ বার্তা

বাংলাদেশ বেতারে আর কতটা বেতন বাড়লে দায়িত্বশীল হবেন দায়িত্বপ্রাপ্তরা

লন্ডভন্ড স্টুডিও দেখিয়ে সালমান বললেন, ‘এটাই বাংলাদেশে সাধারণ’

দুই কিংবদন্তির স্মৃতি রুনা লায়লাকে নিয়ে যা বলে গেছেন আশা ভোঁসলে

কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান

মায়ের জন্য আকুতি তাসনুভা তিশার

হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ

সালমান খানকে অপমান? ‘পুরুষত্ব’ নিয়ে কথা বলে বিতর্কে প্রতিযোগী

‘লাভ অ্যান্ড ওয়ার’-এ আলিয়ার আগুনঝরা লুক

নিজ বাড়িতে স্পা সেন্টার খুলতে গিয়ে বিপাকে অজয় দেবগন

অস্ট্রেলিয়ার উৎসবে বাংলাদেশের ‘মাস্টার’, বিশেষ প্রশ্ন রাখল হাই কমিশন

নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান, অস্কারজয়ী অভিনেত্রীসহ শতাধিক গ্রেপ্তার

‘ফ্রি প্যালেস্টাইন’ কনসার্টের ঘোষণা ম্যাকলমোরের