ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

বরিশাল বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথমবর্ষের মেধাতালিকা প্রকাশ


জাকির হোসেন, ববি photo জাকির হোসেন, ববি
প্রকাশিত: ৪-১১-২০২২ দুপুর ১০:৪৩

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ২০২১-২২ শিক্ষাবর্ষে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের মেধাতালিকা প্রকাশিত হয়েছে বৃহস্পতিবার (৩ নভেম্বর) রাতে। https:// admission.bu.ac.bd  ওয়েবসাইট থেকে এই ফলাফল দেখা যাবে।

বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের  ভর্তি সংক্রান্ত টেকনিক্যাল কমিটির সদস্য ও সিএসই বিভাগের সহযোগী অধ্যাপক রাহাত হোসেন ফয়সাল ৷

তিনি বলেন, এখন থেকে আমাদের বিশ্ববিদ্যালয়ে ওয়েবসাইটে মেধা তালিকার ফলাফল  পাওয়া যাবে ৷ তাছাড়া শিক্ষার্থীদের সুবিধার্থে  জিএসটির ওয়েবসাইটে সকল বিশ্ববিদ্যালয়ের মেধাতালিকা একত্রে  জানা যাবে আগামী ৭ তারিখ ।

জানা যায়,  ১ম মেধা তালিকায় 'ক' ইউনিটে প্রথম হয়েছে সুমাইয়া আক্তার যার গুচ্ছের মার্ক ৮০.৫। মানবিক 'খ' ইউনিটে প্রথম হয়েছে মো. আশিকুজ্জামান সৈকত যার মার্ক ৭১.২৫। গুচ্ছের ভর্তি পরীক্ষায় মার্কের উপর ভিত্তি করে এ মেধা তালিকা প্রকাশ করা হয়েছে ৷

উল্লেখ্য, ২০২১-২২ শিক্ষাবর্ষে বরিশাল বিশ্ববিদ্যালয়ে তিনটি ইউনিটে ভর্তি নেওয়া হবে। গতবছরের তুলনায় ৫০টি আসন বৃদ্ধি করে মোট ১ হাজার ৪৯০টি আসনের বিপরীতে ভর্তির আবেদন করেছে ২৯ হাজার ৩১৬ জন ৷ এবার প্রতিটি আসনের বিপরীতে লড়ছে ২০ জন ৷

এমএসএম / জামান

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী

নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু

‎নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি

কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য

১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?