ঢাকা শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

আইসিসি যে কোনও মূল্যে ভারতকে সেমিফাইনালে উঠাবে : আফ্রিদি


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৪-১১-২০২২ দুপুর ১১:৫০

ভারত ও বাংলাদেশের ম্যাচ আর বিতর্ক আষ্টেপৃষ্টে জড়িয়ে থাকে। বুধবার অ্যাডিলেডে দুই দলের ম্যাচও হলো আলোচিত। এই দুই দেশ ক্রিকেট মাঠে মুখোমুখি হলে আম্পায়ার ভারতীয়দের অনুকূলে সিদ্ধান্ত গ্রহণ করে, এমন অভিযোগ পুরোনো। ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে ভারতের ৫ রানের জয়ের পর পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদিও একই মত দিলেন।

সাবেক এই অলরাউন্ডার ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনলেন। তার বিশ্বাস, ভারতকে যে কোনও মূল্যে সেমিফাইনালে তুলতে চায় বিশ্ব ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা।

সুপার টুয়েলভে দুই এশিয়ান দলের লড়াইয়ে বেশ কয়েকটি ঘটনা ছিল প্রশ্নবিদ্ধ। প্রথমত, স্কয়ার লেগ আম্পায়ারের দিকে তাকিয়ে কোহলি নো বলের আবেদন করেন। বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসানকে ভারতীয় ব্যাটসম্যানের কাছে গিয়ে কিছু একটা বলতে দেখা যায়। আর বাংলাদেশের ইনিংস ঝড়োগতিতে শুরু হওয়ার পর বৃষ্টিতে খেলা বন্ধ ছিল। পরে যখন দুই দল মাঠে নামে, তখন মাঠ ভেজা থাকা ও সংশোধিত প্লেয়িং কন্ডিশন নিয়েও ছিল বিতর্ক। ম্যাচ শেষে বাংলাদেশি উইকেটকিপার নুরুল হাসান সোহান অভিযোগ করেন, বৃষ্টি নামার আগে ফেক ফিল্ডিং করেছিলেন কোহলি, যার শাস্তি ৫ রান। কিন্তু আম্পায়াররা দেখেননি বলে রেহাই পায় ভারত।

এই ইস্যুগুলো তুলে ধরে পাকিস্তানের সামা টিভির একটি শোতে আফ্রিদি অভিযোগ করেন, বিশ্ব ক্রিকেট সংস্থা ভারতের অনুকূলে কাজ করে। তিনি বলেন, ‘আপনি দেখেছেন, মাঠ কতটা ভেজা ছিল। কিন্তু আইসিসি ভারতের পক্ষে সিদ্ধান্ত নিলো। তারা যে কোনও মূল্যে ভারতকে সেমিফাইনালে নিশ্চিত করতে চায়। ভারত বনাম পাকিস্তান ম্যাচেও একই আম্পায়াররা ছিল এবং তারা সেরা আম্পায়ারের পুরস্কার পাবে।’

আফ্রিদি আরও যোগ করেন, ‘কত বেশি বৃষ্টি হয়েছে দেখুন, কিন্তু খেলা শুরু হলো বিরতির পরপরই। এটা খুবই প্রমাণিত যে অনেক বিষয় জড়িত, আইসিসি, ভারত খেলছে এবং তারা চাপে ছিল, অনেক ফ্যাক্টর আছে। কিন্তু লিটনের ব্যাটিং ছিল চমৎকার। সে ইতিবাচক ক্রিকেট খেলেছিল। ছয় ওভার পর মনে হচ্ছিল, আর ২-৩ ওভার বাংলাদেশ উইকেট না হারালে, তারাই ম্যাচটা জিততে যাচ্ছে। এক কথায় বাংলাদেশ যে লড়াইটা দেখিয়েছে তা অসাধারণ।’ 

প্রীতি / প্রীতি

দ্বিতীয় সেশনে উইকেটশূন্য বাংলাদেশ

লিটন-হৃদয়ের সেঞ্চুরিতে রেকর্ড সংগ্রহ বাংলাদেশের

ছয় মেরে সেঞ্চুরি লিটনের, উৎসর্গ মেয়েকে, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা’

‘ইংল্যান্ড আমাদের দিশেহারা করে দিয়েছিল,’ বললেন স্পেন কোচ

আগেভাগে চলে গেলেন হামজা, ফিরবেন চার মাস পর

দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান হলেন জয় শাহ

৪৬ বছর বয়সে মাঠে ফিরে ঝলক দেখালেন রোনালদিনহো

৪৩ ম্যাচ পর হারল স্পেন, ১০ জনের ইংল্যান্ডের দুর্দান্ত জয়

৪৯ বছরের সঙ্গীকে সামনে আনলেন শচীন

‘এই হার ভীষণ হৃদয়বিদারক, এককভাবে কাউকে দোষ দিতে পারি না’

অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে পরিবর্তন

শারজা টেস্টের মাঝপথে জিম্বাবুয়ের কোচের পদত্যাগ

‘স্পেনে কোনো বর্ণবাদ নেই,’ ইংল্যান্ড কোচকে আশ্বস্ত করলেন দে লা ফুয়েন্তে