এবার স্ত্রীর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ তুললেন সুস্মিতার ভাই
টেলিভিশন অভিনেত্রী চারু অসোপার সঙ্গে ঘর বেঁধেছেন বলিউড অভিনেত্রী সুস্মিতা সেনের ভাই রাজিব সেন। বেশ কিছু দিন ধরে তাদের দাম্পত্য কলহ চলছে। চারুর অভিযোগ— রাজিব তাকে শারীরিকভাবে নির্যাতন করেছে, অকারণে সন্দেহ করেছে। এমনকী চারু যখন অন্তঃসত্ত্বা ছিলেন তখন রাজিব পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়ে।
চারু এসব অভিযোগ তোলার পর নীরব ছিলেন রাজিব। অবশেষে নীরবতা ভেঙে সহঅভিনেতার সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়ানোর পাল্টা অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে করলেন রাজিব। আর তার প্রমাণ চারুর মায়ের কাছ থেকে পেয়েছেন বলে দাবি করেন তিনি।
বিষয়টি ব্যাখ্যা করে রাজিব সেন হিন্দুস্তান টাইমসকে বলেন, ‘আমি চারুর মায়ের কাছ থেকে কিছু ভয়েস নোট পেয়েছি। তাতে টিভি অভিনেতা করন মেহরার সঙ্গে রোমান্স করছেন চারু। করনের সঙ্গে তার রোমান্টিক সম্পর্ক রয়েছে। সে তার প্রতারণার জন্য আমাকে দোষারোপ করছে। আমরা কোন পৃথিবীতে বাস করছি!’
একইসঙ্গে চারুর সমস্ত অভিযোগ অস্বীকার করেন রাজিব। তার দাবি, চারু যে সব অভিযোগ এনেছে তা একেবারেই মিথ্যা। রাজিব বলেন, ‘চারুর মানুষকে বিশ্বাস করা নিয়ে সমস্যা আছে। অতীতেও ও একই কাজ করেছে। ওর মা-ই আমাকে এসব কথা বলেছে। আমিও মানুষ, মাথা আমারও গরম হয়।’
চারু প্রথম পিংকভিলার সঙ্গে আলাপকালে দাম্পত্য জীবনের অশান্তি নিয়ে অভিযোগ করেন। আর বিষয়টি ভালোভাবে দেখছেন না রাজিব। তিনি এ সংসারের ইতি টানতে চান বলেও জানিয়েছেন।
অভিনয় ক্যারিয়ারে চারু অনেক জনপ্রিয় ধারাবাহিক নাটকে অভিনয় করেছেন তিনি। নাম লেখিয়েছেন বড় পর্দায়ও। ২০১৯ সালে রাজিবের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন চারু। গত বছরের ১ নভেম্বর এ দম্পতির ঘর আলো করে জন্ম নেয় এক কন্যা সন্তান।
প্রীতি / প্রীতি
পুত্রের জন্মদিনে শাকিব-অপুর বিশেষ বার্তা
বাংলাদেশ বেতারে আর কতটা বেতন বাড়লে দায়িত্বশীল হবেন দায়িত্বপ্রাপ্তরা
লন্ডভন্ড স্টুডিও দেখিয়ে সালমান বললেন, ‘এটাই বাংলাদেশে সাধারণ’
দুই কিংবদন্তির স্মৃতি রুনা লায়লাকে নিয়ে যা বলে গেছেন আশা ভোঁসলে
কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান
মায়ের জন্য আকুতি তাসনুভা তিশার
হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ
সালমান খানকে অপমান? ‘পুরুষত্ব’ নিয়ে কথা বলে বিতর্কে প্রতিযোগী
‘লাভ অ্যান্ড ওয়ার’-এ আলিয়ার আগুনঝরা লুক
নিজ বাড়িতে স্পা সেন্টার খুলতে গিয়ে বিপাকে অজয় দেবগন
অস্ট্রেলিয়ার উৎসবে বাংলাদেশের ‘মাস্টার’, বিশেষ প্রশ্ন রাখল হাই কমিশন
নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান, অস্কারজয়ী অভিনেত্রীসহ শতাধিক গ্রেপ্তার