ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

পূজাকে চুমু খেতে চাই না : আদিবি


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৪-১১-২০২২ দুপুর ১২:১৫

ভারতের দক্ষিণী সিনেমার বরেণ্য অভিনেতা নান্দামুরি বালাকৃষ্ণা। ‘আনস্টপেবল উইথ এনবিকে’ শিরোনামে একটি অনুষ্ঠান সঞ্চালনা করছেন তিনি। অনুষ্ঠানটির দ্বিতীয় সিজনের প্রচার শুরু হয়েছে। এ সিজনের তৃতীয় এপিসোডের প্রোমো প্রকাশ্যে এসেছে।

এ এপিসোডে বালাকৃষ্ণার অতিথি হিসেবে হাজির ছিলেন দক্ষিণী সিনেমার দুই নায়ক আদিবি ও স্বরানন্দ। এতে বালাকৃষ্ণার এক প্রশ্নের রহস্যময় উত্তর দিয়ে আলোচনার জন্ম দিয়েছেন আদিবি।

বালাকৃষ্ণা আদিবিকে প্রশ্ন করেন আপনি কোন নায়িকাকে চুম্বন করতে চান না? এক মুহূর্ত অপেক্ষা না করে আদিবি বলেন—‘পূজা হেগড়েকে।’ আদিবির এ জবাব শুনে অবাক হয়ে যান উপস্থিত দর্শকরা। পাশে স্বরানন্দ হাসতে হাসতে গড়িয়ে পড়েন। তবে কী কারণে পূজাকে চুমু খেতে আনাগ্রহী আদিবি তা অবশ্য প্রোমোতে জানা যায়নি।

২০০২ সালে তেলেগু ভাষার ‘সোনথাম’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন আদিবি। ২০১০ সালে ‘কার্মা’ সিনেমা পরিচালনার মাধ্যমে নির্মাতা হিসেবে তার অভিষেক ঘটে। সিনেমাটিতে অভিনয়ও করেন তিনি। দক্ষিণী সিনেমার অনেক জনপ্রিয় নায়িকার সঙ্গে পর্দা শেয়ার করেছেন আদিবি। তবে পূজা হেগড়ের সঙ্গে কাজ করতে দেখা যায়নি তাকে।

পূজা অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘আচার্য’। গত ২৯ এপ্রিল মুক্তি পায় এটি। তার হাতে বেশ কিছু সিনেমার কাজ রয়েছে। পুরি জগন্নাথ পরিচালিত ‘জানা গানা মানা’ সিনেমায় বিজয় দেবরকোন্ডার বিপরীতে অভিনয় করছেন পূজা। তেলেগু ভাষার অ্যাকশন ঘরানার এ সিনেমা প্রযোজনা করছেন ভামসি পয়দিপল্লী ও চার্মি কৌর। ২০২৩ সালের ৩ আগস্ট সিনেমাটি মুক্তির পরিকল্পনা করেছেন নির্মাতারা।

তা ছাড়া হিন্দি ভাষার ‘সার্কাস’ সিনেমায় অভিনয় করছেন পূজা। এতে রণবীর সিংয়ের সঙ্গে জুটি বেঁধে হাজির হবেন তিনি। এটি পরিচালনা করছেন রোহিত শেঠি। সালমান খানের ‘কিসি কা ভাই কিসি কা জান’ সিনেমায়ও অভিনয় করছেন পূজা। ফরহাদ সামজি পরিচালিত এ সিনেমা আগামী বছরের ২১ এপ্রিল মুক্তি পাবে। 

প্রীতি / প্রীতি

পুত্রের জন্মদিনে শাকিব-অপুর বিশেষ বার্তা

বাংলাদেশ বেতারে আর কতটা বেতন বাড়লে দায়িত্বশীল হবেন দায়িত্বপ্রাপ্তরা

লন্ডভন্ড স্টুডিও দেখিয়ে সালমান বললেন, ‘এটাই বাংলাদেশে সাধারণ’

দুই কিংবদন্তির স্মৃতি রুনা লায়লাকে নিয়ে যা বলে গেছেন আশা ভোঁসলে

কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান

মায়ের জন্য আকুতি তাসনুভা তিশার

হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ

সালমান খানকে অপমান? ‘পুরুষত্ব’ নিয়ে কথা বলে বিতর্কে প্রতিযোগী

‘লাভ অ্যান্ড ওয়ার’-এ আলিয়ার আগুনঝরা লুক

নিজ বাড়িতে স্পা সেন্টার খুলতে গিয়ে বিপাকে অজয় দেবগন

অস্ট্রেলিয়ার উৎসবে বাংলাদেশের ‘মাস্টার’, বিশেষ প্রশ্ন রাখল হাই কমিশন

নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান, অস্কারজয়ী অভিনেত্রীসহ শতাধিক গ্রেপ্তার

‘ফ্রি প্যালেস্টাইন’ কনসার্টের ঘোষণা ম্যাকলমোরের