৮০ কোটি টাকায় ফ্ল্যাট কিনলেন জাহ্নবী
বিলাসবহুল ফ্ল্যাট কিনলেন প্রয়াত অভিনেত্রী শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুর। মুম্বাইয়ের বান্দ্রায় অবস্থিত এই ডুপ্লেক্স ফ্ল্যাটের জন্য মোটা অঙ্কের অর্থ ব্যয় করতে হয়েছে তাকে। ইন্ডিয়া টুডে এ খবর প্রকাশ করেছে।
মানিকন্ট্রোলের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানিয়েছে, বান্দ্রার পালি হিল ভবনের প্রথম ও দ্বিতীয় তলায় গড়ে উঠেছে ডুপ্লেক্স ফ্যাটটি। ৬ হাজার ৪২১ স্কয়ার ফিটের এ ফ্ল্যাটের জন্য জাহ্নবীকে ব্যয় করতে হয়েছে ৬৫ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ৮০ কোটি ১১ লাখ ১ হাজার ১৮ টাকা)। ফ্ল্যাটটির প্রথম তলায় বাগানের জায়গা ও সুইমিংপুলের ব্যবস্থা রয়েছে।
গত ১২ অক্টোবর জাহ্নবী কাপুর, খুশি কাপুর (বোন) ও বনি কাপুরের (বাবা) নামে রেজিস্ট্রি করা হয়েছে ফ্ল্যাটটি।
‘ধড়ক’ সিনেমার মাধ্যমে ২০১৮ সালে বলিউডে পা রাখেন জাহ্নবী কাপুর। এরপর ‘রুহি’, ‘গুঞ্জন সাক্সেনা: দ্য কার্গিল গার্ল’, ‘ঘোস্ট স্টোরিজ’ সিনেমায় অভিনয় করেছেন তিনি। তার অভিনীত ‘মিলি’ সিনেমাটি আজ মুক্তি পেয়েছে। বর্তমানে জাহ্নবীর হাতে বেশ কটি সিনেমার কাজ রয়েছে। এ তালিকায় রয়েছে—‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’ ও ‘বাওয়াল’।
প্রীতি / প্রীতি
পুত্রের জন্মদিনে শাকিব-অপুর বিশেষ বার্তা
বাংলাদেশ বেতারে আর কতটা বেতন বাড়লে দায়িত্বশীল হবেন দায়িত্বপ্রাপ্তরা
লন্ডভন্ড স্টুডিও দেখিয়ে সালমান বললেন, ‘এটাই বাংলাদেশে সাধারণ’
দুই কিংবদন্তির স্মৃতি রুনা লায়লাকে নিয়ে যা বলে গেছেন আশা ভোঁসলে
কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান
মায়ের জন্য আকুতি তাসনুভা তিশার
হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ
সালমান খানকে অপমান? ‘পুরুষত্ব’ নিয়ে কথা বলে বিতর্কে প্রতিযোগী
‘লাভ অ্যান্ড ওয়ার’-এ আলিয়ার আগুনঝরা লুক
নিজ বাড়িতে স্পা সেন্টার খুলতে গিয়ে বিপাকে অজয় দেবগন
অস্ট্রেলিয়ার উৎসবে বাংলাদেশের ‘মাস্টার’, বিশেষ প্রশ্ন রাখল হাই কমিশন
নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান, অস্কারজয়ী অভিনেত্রীসহ শতাধিক গ্রেপ্তার