উড়ে গেল দীপিকা-রণবীরের বিবাহবিচ্ছেদের গুঞ্জন
বহুদিন পর রণবীর সিং তার ব্যক্তিগত জীবনের এক টুকরো ছবি দর্শকদের জন্য পোস্ট করলেন সোশ্যাল মিডিয়ায়। বুধবার রণবীর একটি ভিডিও পোস্ট করেন ইনস্টাগ্রামে। সেখানে তার সঙ্গে তার ঘরণী দীপিকা পাড়ুকোনকে দেখা যায়। তারা দু’জন প্রমোদতরীতে মজা করছেন। ইনস্টাগ্রাম স্টোরিজে অভিনেতা একটি ছোট ভিডিও পোস্ট করেছেন আর সেখানে দীপিকাকে ‘কিউটি’ বলে সম্বোধন করেছেন তিনি। ভিডিও দেখে মনে হচ্ছে তারা বিদেশে কোথাও বেড়াতে গিয়েছেন, এটা সেখানকারই ছবি।
সেই ভিডিওতে রণবীর হ্যাশট্যাগ দিয়ে গুড ভাইবস লিখতেও ভোলেননি। সেই ভিডিওতে দেখা যায় রণবীরের উল্টা দিকে বসে আছেন দীপিকা। দীপিকা পাড়ুকোনের পরনে রয়েছে সাদা টি শার্ট এবং কালো রঙের একটি শর্টস।
অন্যদিকে রণবীর পরেছেন সাদা টি শার্ট এবং কালো ট্র্যাক প্যান্ট, সঙ্গে সাদা মোজা এবং হলুদ জুতা। পা সামনের দিকে ছড়িয়ে দিয়ে বসে আছেন প্রমোদতরীতে।
বহুদিন রণবীর এবং দীপিকাকে একত্রে দেখা যায়নি। মাঝে শোনা যাচ্ছিল তাদের বিচ্ছেদের খবর। এছাড়া তারা যে তাদের নিজেদের কাজ নিয়ে ব্যস্ত ছিলেন সেই কথাও শোনা যাচ্ছিল। অবশেষে সেসবকে মিথ্যা প্রমাণ করে তারা ফের এক ফ্রেমে ধরা দিলেন।
মঙ্গলবার দীপিকা পাড়ুকোনের আগামী ছবি পাঠানের টিজার মুক্তি পেয়েছে। এই ছবিতে তার সঙ্গে দেখা যাবে শাহরুখ খানকে। আগামী বছরের ২৫ জানুয়ারি এই ছবিটি বড় পর্দায় মুক্তি পাবে। এছাড়া তিনি বর্তমানে প্রভাস এবং অমিতাভ বচ্চনের সঙ্গে একটি ছবিতে কাজ করছেন। এছাড়াও তার হাতে রয়েছে ফাইটারের কাজ যেখানে তাঁর বিপরীতে দেখা যাবে হৃতিক রোশনকে।
অন্যদিকে রণবীর কাপুরকে আমন্ত্রণ জানানো হয়েছে ফিফা বিশ্বকাপে। তাকে ভারতের প্রতিনিধি হিসেবে ডাকা হয়েছে কাতারে। এছাড়া তিনি সম্প্রতি এনবিএ গেমসের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আবু ধাবিতে। রকি আওর রানি কী প্রেম কাহানি ছবির শুটিং ইতোমধ্যেই তিনি সেরে ফেলেছেন করণ জোহরের সঙ্গে। তার হাতে রয়েছে রোহিত শেঠির ছবি ‘সার্কাস’।
প্রীতি / প্রীতি
পুত্রের জন্মদিনে শাকিব-অপুর বিশেষ বার্তা
বাংলাদেশ বেতারে আর কতটা বেতন বাড়লে দায়িত্বশীল হবেন দায়িত্বপ্রাপ্তরা
লন্ডভন্ড স্টুডিও দেখিয়ে সালমান বললেন, ‘এটাই বাংলাদেশে সাধারণ’
দুই কিংবদন্তির স্মৃতি রুনা লায়লাকে নিয়ে যা বলে গেছেন আশা ভোঁসলে
কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান
মায়ের জন্য আকুতি তাসনুভা তিশার
হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ
সালমান খানকে অপমান? ‘পুরুষত্ব’ নিয়ে কথা বলে বিতর্কে প্রতিযোগী
‘লাভ অ্যান্ড ওয়ার’-এ আলিয়ার আগুনঝরা লুক
নিজ বাড়িতে স্পা সেন্টার খুলতে গিয়ে বিপাকে অজয় দেবগন
অস্ট্রেলিয়ার উৎসবে বাংলাদেশের ‘মাস্টার’, বিশেষ প্রশ্ন রাখল হাই কমিশন
নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান, অস্কারজয়ী অভিনেত্রীসহ শতাধিক গ্রেপ্তার