ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

অবসরের ঘোষণা দিলেন জেরার্ড পিকে


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৪-১১-২০২২ দুপুর ১২:২৭

বর্ণিল ক্যারিয়ারের ইতি টানছেন বার্সেলোনা ডিফেন্ডার জেরার্ড পিকে। হঠাৎ ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন তিনি। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে দেওয়া এক ভিডিও বার্তায় এ ঘোষণা দেন পিকে।

ভিডিও বার্তায় তিনি জানান, আগামীকাল শনিবার ক্যাম্প ন্যুতে আলমেরিয়ার বিপক্ষে ম্যাচটিই হবে, তার ক্যারিয়ারের শেষ ম্যাচ।
পিকে বলেন, ২৫ বছর হয়ে গেল আমার বার্সেলোনায় যোগ দেওয়ার। আমি চলে গিয়েছিলাম, আবার ফিরে এসেছি। ফুটবল আমাকে সবকিছু দিয়েছে। বার্সেলোনা আমাকে সবকিছু দিয়েছে। আপনারা, আমাকে সবকিছু দিয়েছেন। 

শনিবারের ম্যাচটিই তার ক্যারিয়ারের শেষ জানিয়ে তিনি বলেন, আমি সব সময়ই বলেছি, বার্সেলোনার পর কোনো দল থাকবে না, তেমনই হবে। এই শনিবার ক্যাম্প ন্যুতে আমার শেষ। 

২০০৪ সাল পর্যন্ত বার্সেলোনা যুব খেলোয়াড় ছিলেন পিকে। ওই বছর যোগ দেন ম্যানচেস্টার ইউনাইটেডে। চার বছর ওল্ড ট্রাফোর্ডে কাটানোর পর বার্সায় ফিরে যান আবার। বার্সেলোনায় ৬০০-এর বেশি ম্যাচ খেলেছেন। আটটি লা লিগা, তিনটি চ্যাম্পিয়নস লিগ, সাতটি কোপা ডেল রে জিতেছেন ক্লাবটির হয়ে। 

২০১০ সালে স্পেনের হয়ে বিশ্বকাপ এবং ২০১২ সালে ইউরো জিতেছিলেন পিকে। ২০১৮ সালে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেন তিনি।

প্রীতি / প্রীতি

অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা

বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে

আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল

গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!

‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে

সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ

এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!

ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে

জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক

দল জিততে না পারায় কোচের পদত্যাগ, মানছে না ক্লাব

দুই ক্রিকেটারকে পাকিস্তানের সাইবার ক্রাইম তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ

‘টেস্ট ক্রিকেটকে অসম্মান করছে পাকিস্তান’

দলের বিপদেও সান্ত্বনা হাসানের ৭ উইকেট, ৪ ম্যাচে শিকার ২৬