ডিএসইতে সাপ্তাহিক দাম কমার শীর্ষে মনোস্পুল পেপার
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (৩০ অক্টোবর থেকে ৩ নভেম্বর) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে মনোস্পুল পেপার ম্যানুফ্যাকচারিংয়ের দাম সবচেয়ে বেশি কমেছে। বিনিয়োগকারীদের আগ্রহ কম থাকায় কোম্পানিটির শেয়ার ডিএসইর সাপ্তাহিক দাম কমার তালিকার শীর্ষে উঠে এসেছে। ডিএসইর সাপ্তাহিক পর্যালোচনা সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, বিদায়ী সপ্তাহের আগের সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেন শেষে মনোস্পুল পেপারের ক্লোজিং দাম ছিল ৪০০.২০ টাকায়। আর বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দাম দাঁড়ায় ৩৪৭.৮০ টাকায়। সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ারের দাম ৫২.৪০টাকা বা ১৩.০৯ শতাংশ কমেছে। এর মাধ্যমে মনোস্পুল পেপার ম্যানুফ্যাকচারিং ডিএসইর সাপ্তাহিক দাম কমার তালিকার শীর্ষে উঠে এসেছে।
ডিএসইতে সাপ্তাহিক দাম কমার তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে বিকন ফার্মার ১২.৪৪ শতাংশ, আনোয়ার গ্যালভানাইজিংয়ের ১২.০৬ শতাংশ, পেপার প্রসেসিংয়ের ১১.৮৬ শতাংশ, এএমসিএলের (প্রাণ) ১১.৮৬ শতাংশ, রংপুর ফাউন্ড্রির ১০.২৮ শতাংশ, তমিজউদ্দিন টেক্সটাইলের ৭.৬৬ শতাংশ, জুট স্পিনার্সের ৭.৩৪ শতাংশ, জেএমআই সিরিঞ্জের ৫.৯৭ শতাংশ এবং এপেক্স ফুডসের শেয়ারে দাম ৫ শতাংশ কমেছে।
প্রীতি / প্রীতি
মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানের অনিয়মে বিনিয়োগকারীদের আস্থা ক্ষতিগ্রস্ত হয়
বিদেশি বিনিয়োগকারীদের শেয়ার ক্রয় বেড়েছে
লাইসেন্সবিহীন ২২ অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মে লেনদেন না করার পরামর্শ
সোনার দাম আরও কমেছে
মালয়েশিয়ায় বাংলাদেশি পণ্য রপ্তানি-বিনিয়োগে সহযোগিতা চাইল ঢাকা চেম্বার
জুলাইয়ের দুর্বলতার পর আগস্টে যুক্তরাজ্যে পোশাক রপ্তানি বেড়েছে
জ্বালানির দাম ইস্যুতে শেয়ারবাজারে ফের উদ্বেগ
পুঁজিবাজারে আসছে র্যানকন মোটরস, তালিকাভুক্তির প্রস্তুতি শুরু
কমলো সোনা ও রুপার দাম
চড়া সবজির বাজার, শিম ২০০ বেগুনের কেজি ১৬০!
সাধ আর সাধ্য মিলছে না ইলিশের বাজারে
সিনোবাংলায় স্বতন্ত্র পরিচালক নিয়োগে বিএসইসির সম্মতি