প্রথম পাকিস্তানি সিনেমা হিসেবে দেড়শ কোটি রুপি আয়ের রেকর্ড
পাকিস্তান তো বটেই, বিশ্বব্যাপী বক্স অফিসে ঝড় তুলেছে ‘দ্যা লিজেন্ড অব মাওলা জাট’। যুক্তরাজ্যের বক্স অফিসে ভারতীয় ছবি আরআরআর ও ব্রহ্মাস্ত্র ছবির আয়কেও ছাড়িয়ে গেছে ছবিটি। এবার প্রথম পাকিস্তানি সিনেমা হিসেবে দেড়শ কোটি পাকিস্তানি রুপির ঘর পার করেছে ছবিটি।
গত সপ্তাহেই প্রথম পাকিস্তানি ছবি হিসেবে ১০০ কোটি পাকিস্তানি রুপি আয়ের মাইলফলক অতিক্রম করেছিল। এবার নিজের রেকর্ড ভেঙেছে ছবিটি। গত ১৩ অক্টোবর বিলাল লাশহারি পরিচালিত এই সিনেমাটি মুক্তি পায়। নির্মাতা কর্তৃপক্ষ জানিয়েছে, এখনো পাকিস্তানের সব প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে ছবিটি।
‘দ্যা লিজেন্ড অব মাওলা জাট’ ছবির গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন পাকিস্তানের জনপ্রিয় অভিনয়শিল্পী ফাওয়াদ খান, মাহিরা খান ও হামজা আব্বাসী। ‘দ্যা লিজেন্ড অব মাওলা জাট’ ১৯৭৯ সালে মুক্তি পাওয়া কালজয়ী সিনেমা ‘মাওলা জাট’র রিমেক।
প্রীতি / প্রীতি
জন্মদিন মানেই আনন্দ নয়, হানিফ সংকেতের ভাবনায়
ক্যামেরার সামনে শাহিদ কাপুরকে জড়িয়ে ধরলেন কারিনা!
শুরু থেকেই নিন্দার শিকার হচ্ছি : রাশমিকা
অভিনয় ‘সেকেন্ড চয়েস’, কর্পোরেট দুনিয়ায় প্রভা!
সরব নুসরাত ফারিয়া
আমার কপালে মনে হয় এটাই লেখা : পরীমনি
৪ হাজার কোটি রুপি বাজেটের সিনেমায় সাই পল্লবী
নেটফ্লিক্সের চলচ্চিত্র বিভাগের প্রধান ড্যান লিন বরখাস্ত
পূজায় অদ্ভুত কান্ড করলেন কাজল
দ্বিতীয় কন্যাসন্তানের নাম প্রকাশ করলেন দীপিকা-রণবীর
মা হলেন অভিনেত্রী নাফিজা
ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মেতেছেন শাওন