ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

বলিউডে ‘বয়কট’ প্রসঙ্গে মুখ খুললেন শ্রুতি হাসান


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৫-১১-২০২২ দুপুর ১২:৬

বলিউডের চলমান বয়কট এবং বাতিলের সংস্কৃতির বিষয়ে মুখ খুললেন দক্ষিণের জনপ্রিয় অভিনেত্রী ও কমল হাসানকন্যা শ্রুতি হাসান। তাঁর মতে, যে সমাজে আমরা বাস করি, এই ‘ঘৃণার সংস্কৃতি’ সেটির প্রতিচ্ছবি।

সম্প্রতি ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসকে অভিনেত্রী বলেছেন, ‘এটি কেবল চলচ্চিত্রের বিষয় নয়। এর অনেক স্তর রয়েছে। হাজারো মানুষ এই ইন্ডাস্ট্রির সাথে জড়িত। অনেক সময় আমরা যা দেখি, তা বাস্তব নয়। ’

শ্রুতির মতে, বাতিল সংস্কৃতি হলো ধমকানোর একটি সংস্কৃতি, যা দিনে দিনে ‍বৃদ্ধি পাচ্ছে। একদল লোককে তাদের অতীতের কিছু শব্দ প্রয়োগের কারণে আক্রমণ করা এবং গোটা ইন্ডাস্ট্রিকে ক্ষতিগ্রস্ত করাটা অন্যায়। 

ফিল্ম ইন্ডাস্ট্রির কারণে এখন এসব দেখতে হচ্ছে বলেও জানান তিনি। অভিনেত্রী বলেন, ‘মানুষদের বুঝতে হবে যে সমাজে যা কিছু ঘটছে, অনলাইনে সেই সংস্কৃতির প্রতিচ্ছবি দেখছে তারা। সমাজ এখন ঘৃণায় ভরা। সেই ঘৃণা অনলাইনেও ছড়িয়ে যাচ্ছে। ’

অভিনেত্রী আরো জানান যে সামগ্রিকভাবে বিশ্ব একটি নেতিবাচক স্থান হয়ে উঠেছে। ব্যক্তিগতভাবে তাকে যে ধরনের ঘৃণার মুখোমুখি হতে হয় সে সম্পর্কে কথা বলতে গিয়ে তিনি জানান, তাকে ‘ডাইনি’ নামে ডাকা হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনিও ঘৃণার শিকার হন। এই ঘৃণার সংস্কৃতি বন্ধ হওয়া উচিত বলেও মনে করেন তিনি।

সূত্র : টাইমস অব ইন্ডিয়া।

প্রীতি / প্রীতি

পুত্রের জন্মদিনে শাকিব-অপুর বিশেষ বার্তা

বাংলাদেশ বেতারে আর কতটা বেতন বাড়লে দায়িত্বশীল হবেন দায়িত্বপ্রাপ্তরা

লন্ডভন্ড স্টুডিও দেখিয়ে সালমান বললেন, ‘এটাই বাংলাদেশে সাধারণ’

দুই কিংবদন্তির স্মৃতি রুনা লায়লাকে নিয়ে যা বলে গেছেন আশা ভোঁসলে

কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান

মায়ের জন্য আকুতি তাসনুভা তিশার

হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ

সালমান খানকে অপমান? ‘পুরুষত্ব’ নিয়ে কথা বলে বিতর্কে প্রতিযোগী

‘লাভ অ্যান্ড ওয়ার’-এ আলিয়ার আগুনঝরা লুক

নিজ বাড়িতে স্পা সেন্টার খুলতে গিয়ে বিপাকে অজয় দেবগন

অস্ট্রেলিয়ার উৎসবে বাংলাদেশের ‘মাস্টার’, বিশেষ প্রশ্ন রাখল হাই কমিশন

নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান, অস্কারজয়ী অভিনেত্রীসহ শতাধিক গ্রেপ্তার

‘ফ্রি প্যালেস্টাইন’ কনসার্টের ঘোষণা ম্যাকলমোরের