বিশ্বকাপ শেষ টিমো ভেরনারের
গোড়ালির গাঁটের চোটের কারণে এ বছর আর মাঠে নামা হচ্ছে না টিম ভেরনারের। ফলে কাতার বিশ্বকাপ খেলা হচ্ছে না এই ২৬ বছর বয়সী জার্মান স্ট্রাইকারের।
চ্যাম্পিয়নস লিগে গত বুধবার শাখতার দোনেৎস্কের বিপক্ষে ম্যাচে লিপজিগের শুরুর একাদশে ছিলেন ভেরনার। প্রথমার্ধের শুরু থেকে মাঠেও ছিলেন তিনি। কিন্তু চোট পাওয়ার পর দ্বিতীয়ার্ধে আর নামেননি এই তরুণ স্ট্রাইকার।
ভেরনারের ছিটকে পড়াকে 'খুবই খারাপ খবর' হিসেবে অভিহিত করেছেন জার্মান কোচ হ্যান্সি ফ্লিক। তিনি বলেন, ‘ভেরনারের ছিটকে পড়া আমাদের জন্য খুবই খারাপ খবর। ওর জন্য দুঃখ হচ্ছে, বিশ্বকাপে খেলতে পারছে না। ওকে না পাওয়ায় বড় ক্ষতি হলো আমাদের। এমন একজনকে হারালাম যাকে আমাদের খুব দরকার ছিল। ’
জার্মানির জার্সিতে ৫৫ ম্যাচে ২৪ গোল করেছেন ভেরনার। দেশটির আক্রমণভাগে মূল স্ট্রাইকার হিসেবে খেলছিলেন তিনি।
প্রীতি / প্রীতি
অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা
বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে
আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল
গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!
‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে
সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ
এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!
ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে
জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক
দল জিততে না পারায় কোচের পদত্যাগ, মানছে না ক্লাব
দুই ক্রিকেটারকে পাকিস্তানের সাইবার ক্রাইম তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ
‘টেস্ট ক্রিকেটকে অসম্মান করছে পাকিস্তান’