ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

সামান্থার পর বিরল রোগে আক্রান্ত বরুণ ধাওয়ান!


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৫-১১-২০২২ দুপুর ১:৩৬

কিছুদিন আগেই ভারতীয় দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু ‘মায়োসাইটিস’ নামক বিরল রোগে আক্রান্ত হওয়ার খবর দিয়েছিলেন।আর এবার জানা গেল, বলিউড অভিনেতা বরুণ ধাওয়ানও বিরল এক রোগে আক্রান্ত। ভারতীয় এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বিরল রোগে আক্রান্ত হওয়ার কথা নিজেই জানিয়েছেন বরুণ। তার কথায়, এর জন্য সিনেমার কাজ থেকে সাময়িক বিরতি নিচ্ছেন তিনি।

সাক্ষাৎকারে বরুণ জানিয়েছেন, ‘ভেস্টিবুলার হাইপোফাংশন’ রোগে আক্রান্ত তিনি। ‘যুগ যুগ জিও’ সিনেমার প্রচারের সময়ই শরীর খারাপ অনুভব করেন বরুণ। বরুণের কথায়, যুগ যুগ জিও সিনেমার প্রচারে এতটাই ব্যস্ত হয়ে পড়েছিলাম যে দিনরাত এক হয়ে গিয়েছিল। মনে হচ্ছিল যেন নির্বাচনী প্রচার চালাচ্ছি। সঙ্গে বরুণ জানান, করোনা পরবর্তীকালে আমরা সবাই ইঁদুর দৌড়ে ব্যস্ত। আর সেই দৌড়ের জন্যই শরীর খারাপ হচ্ছে। বিশেষ করে মানসিক দিক থেকে বিপর্যস্ত।

আপতত সব দৌড়ঝাঁপ বন্ধ করে দিয়েছেন বরুণ ধাওয়ান। অভিনেতা বলেন, আমি জানতাম না আমার সঙ্গে ঠিক কী ঘটছে। আমার একটা সমস্যা দেখা দিয়েছে, যেটাকে বলে ভেস্টিবুলার হাইপোফাংশন। মূলত এই রোগে শরীরের ভারসাম্য বজায় রাখতে সমস্যা হয়। তার মধ্যেই আমি মারাত্মক পরিশ্রম করে ফেলেছি। কারণ আমরা সবাই দৌড়াচ্ছি, কেউ জানতে চাইছে না কেন। আমাদের সবার এইখানে থাকবার একটা নির্দিষ্ট কারণ রয়েছে, আমি সেই কারণটা খোঁজার চেষ্টা করছি।’

উল্লেখ্য, ভেস্টিবুলার সিস্টেমে সমস্যা হলে ভার্টিগোর সমস্যা দেখা দেয়। যেকোনো সময় শরীর ভারসাম্য হারাতে পারে।যেসব স্নায়ু শরীরের ভারসাম্য রক্ষা করে তা নিয়ন্ত্রণ করে মস্তিষ্কের ভেস্টিবুলার অংশ।

বরুণের পরবর্তী সিনেমা ‘ভেড়িয়া’। আগামী ২৫ নভেম্বরে বলিউডে মুক্তি পাবে হরর কমেডি ঘরানার সিনেমাটি। এতে বরুণের পাশাপাশি বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন কৃতি স্যানন, দীপক ডোব্রিয়াল, অভিষেক ব্যানার্জি, পালিন কাবাক। 

প্রীতি / প্রীতি

পুত্রের জন্মদিনে শাকিব-অপুর বিশেষ বার্তা

বাংলাদেশ বেতারে আর কতটা বেতন বাড়লে দায়িত্বশীল হবেন দায়িত্বপ্রাপ্তরা

লন্ডভন্ড স্টুডিও দেখিয়ে সালমান বললেন, ‘এটাই বাংলাদেশে সাধারণ’

দুই কিংবদন্তির স্মৃতি রুনা লায়লাকে নিয়ে যা বলে গেছেন আশা ভোঁসলে

কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান

মায়ের জন্য আকুতি তাসনুভা তিশার

হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ

সালমান খানকে অপমান? ‘পুরুষত্ব’ নিয়ে কথা বলে বিতর্কে প্রতিযোগী

‘লাভ অ্যান্ড ওয়ার’-এ আলিয়ার আগুনঝরা লুক

নিজ বাড়িতে স্পা সেন্টার খুলতে গিয়ে বিপাকে অজয় দেবগন

অস্ট্রেলিয়ার উৎসবে বাংলাদেশের ‘মাস্টার’, বিশেষ প্রশ্ন রাখল হাই কমিশন

নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান, অস্কারজয়ী অভিনেত্রীসহ শতাধিক গ্রেপ্তার

‘ফ্রি প্যালেস্টাইন’ কনসার্টের ঘোষণা ম্যাকলমোরের