ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

যে কারণে বলিউডে পা রাখেননি দেব


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৫-১১-২০২২ দুপুর ২:৮

টলিউডের জনপ্রিয় চিত্রনায়ক দেব। একের পর এক ব্যবসাসফল সিনেমা উপহার দিয়ে যাচ্ছেন এই সুপারস্টার। এর পাশাপাশি তিনি একজন প্রযোজকও। তার প্রযোজনা প্রতিষ্ঠানের নাম ‘দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চারস’। 

অভিনেতা, প্রযোজক দেব রাজনীতির ময়দানেও সফল। তৃণমূল সাংসদ তিনি। রাজনীতি, অভিনয় সবই ব্যালেন্স করে চলছেন। এদিকে বহুদিন থেকেই শোনা যাচ্ছে, বলিউডে অভিনয় করতে পারেন সুপারস্টার দেব।

টলিউড থেকে ইতিমধ্যে অনেকেই বলিউডে অভিনয় করেছেন। যীশু, পরমব্রত, স্বস্তিকা, শাশ্বত চ্যাটার্জি, পাওলি, টোটা রয়, প্রসেনজিংসহ অনেকেই এ তালিকায় রয়েছে। তাহলে কী এবার সেই পথ অনুসরণ করছেন দেব? এমন প্রশ্নের মুখোমুখি বহুবার হয়েছেন দেব।

তবে সম্প্রতি এ প্রসঙ্গে মুখ খুললেন এই অভিনেতা। ‘প্রজাপতি’ সিনেমার প্রেস মিটে দেব বলেন, ‘আমার কাছে বলিউডের কয়েকটা অফার এসেছিল। কিন্তু, কোনোটাই সেভাবে আমার দৃষ্টি আকর্ষণ করেনি। তাই আমি সেই অফার গ্রহণ করিনি।’

এদিকে দেবকে এখন পর্যন্ত ওটিটি প্লাটফর্মেও পা রাখতে দেখা যায়নি। ভালো অফার পেলে ওটিটি প্লাটফর্মে তিনি পা রাখবেন বলে জানিয়েছেন।

কিছুদিন আগে মুক্তি পেয়েছে দেব, প্রসেনজিৎ, ইশা সাহা অভিনীত সিনেমা ‘কাছের মানুষ। বর্তমানে দেব তার নতুন সিনেমা ‘প্রজাপতি’র প্রমোশনাল কাজে সময় পার করছেন। দেব ইন্টারটেইনমেন্ট ভেঞ্চারস এর যৌথ প্রযোজনায় ‘প্রজাপতি’ সিনেমার মাধ্যমে ৭ বছর পর দেব এবং মিঠুন চক্রবর্তীকে একসঙ্গে স্ক্রিনে দেখা যাবে। 

প্রীতি / প্রীতি

পুত্রের জন্মদিনে শাকিব-অপুর বিশেষ বার্তা

বাংলাদেশ বেতারে আর কতটা বেতন বাড়লে দায়িত্বশীল হবেন দায়িত্বপ্রাপ্তরা

লন্ডভন্ড স্টুডিও দেখিয়ে সালমান বললেন, ‘এটাই বাংলাদেশে সাধারণ’

দুই কিংবদন্তির স্মৃতি রুনা লায়লাকে নিয়ে যা বলে গেছেন আশা ভোঁসলে

কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান

মায়ের জন্য আকুতি তাসনুভা তিশার

হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ

সালমান খানকে অপমান? ‘পুরুষত্ব’ নিয়ে কথা বলে বিতর্কে প্রতিযোগী

‘লাভ অ্যান্ড ওয়ার’-এ আলিয়ার আগুনঝরা লুক

নিজ বাড়িতে স্পা সেন্টার খুলতে গিয়ে বিপাকে অজয় দেবগন

অস্ট্রেলিয়ার উৎসবে বাংলাদেশের ‘মাস্টার’, বিশেষ প্রশ্ন রাখল হাই কমিশন

নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান, অস্কারজয়ী অভিনেত্রীসহ শতাধিক গ্রেপ্তার

‘ফ্রি প্যালেস্টাইন’ কনসার্টের ঘোষণা ম্যাকলমোরের