টস জিতে ব্যাট করছে শ্রীলঙ্কা
বিশ্বকাপের সুপার টুয়েলভে নিজেদের শেষ ম্যাচে মাঠে নেমেছে শ্রীলঙ্ক ও ইংল্যান্ড। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে টস জিতেছেন শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শানাকা। তিনি অবশ্য ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন। টস জিতে ব্যাট করছে শ্রীলঙ্কা।
ইংল্যান্ড অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নেমেছে। অন্যদিকে শ্রীলঙ্কা দলে একটি পরিবর্তন আনা হয়েছে। প্রমোদ মাদুশানের পরিবর্তে একাদশে এসেছেন চামিকা করুণারত্নে।
সিডনি ক্রিকেট গ্রাউন্ডে এবারের বিশ্বকাপের পাঁচটি ম্যাচ হয়েছে। তার সবকটিতেই আগে ব্যাট করা দল জয় পেয়েছে। এছাড়া ২০২০ সাল থেকে এ পর্যন্ত ২০টি ম্যাচ হয়েছে। তার মধ্যে আগে ব্যাট করা দল ১৪টিতে জয় পেয়েছে। সেই সুযোগ কাজে লাগিয়ে ২০১৪ সালের পর ইংল্যান্ডের বিপক্ষে জয় না পাওয়া শ্রীলঙ্কা জয় তুলে নিতে পারে কিনা দেখার বিষয়।
ইংল্যান্ডের একাদশ:
জস বাটলার (অধিনায়ক ও উইকেটরক্ষক), অ্যালেক্স হেলস, দাওয়িদ মালান, বেন স্টোকস, লিয়াম লিভিংস্টোন, হ্যারি ব্রুক, মঈন আলী, স্যাম কারান, ক্রিস ওকস, মার্ক উড ও আদিল রশিদ।
শ্রীলঙ্কার একাদশ:
কুশাল মেন্ডিস (উইকেটরক্ষক), পথুম নিসাঙ্কা, ধনঞ্জয়া ডি সিলভা, চারিথ আসালঙ্কা, ভানুকা রাজাপাকসে, দাসুন শানাকা (অধিনায়ক), ওয়ানিন্দু হাসরাঙ্গা, চামিকা করুণারত্নে, মাহিশ থিকশানা, কাসুন রাজিথা ও লাহিরু কুমারা।
প্রীতি / প্রীতি
আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল
গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!
‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে
সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ
এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!
ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে
জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক
দল জিততে না পারায় কোচের পদত্যাগ, মানছে না ক্লাব
দুই ক্রিকেটারকে পাকিস্তানের সাইবার ক্রাইম তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ
‘টেস্ট ক্রিকেটকে অসম্মান করছে পাকিস্তান’
দলের বিপদেও সান্ত্বনা হাসানের ৭ উইকেট, ৪ ম্যাচে শিকার ২৬
সুখবর পেল আর্সেনাল