ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

ভক্তের প্রশ্নের মজার জবাব শাহরুখের


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৫-১১-২০২২ দুপুর ৪:৫৮

২ নভেম্বর ২০২২ তারিখে ৫৭ বছর বয়সে পা দিয়েছেন বলিউড বাদশা শাহরুখ খান। পাশাপাশি জন্মদিনেই সামনে এনেছেন ‘পাঠান’ সিনেমার টিজার। এই সিনেমার মাধ্যমে প্রায় ৪ বছর পর রুপালি পর্দায় ফিরছেন কিং খান।

এছাড়া জন্মদিনের দিন মান্নাত-এর বাইরে ভক্তদের দুইবার দর্শন দিয়েছিলেন শাখরুখ। আর আজ শনিবার (৫ নভেম্বর) দুপুরে ভক্তদের দারুন এক সারাপ্রাইজ দিলেন বলিউড বাদশা।

হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়েছে, শনিবার টুইটারে ভক্তদের জন্য একটি প্রশ্নোত্তর পর্বের আয়োজন করেন শাহরুখ। ভক্তদের অসংখ্য প্রশ্নের ধৈর্য ধরে উত্তর দেন তিনি। শাহরুখের মজাদার জবাবে মুগ্ধ নেটিজেনরা।

এইদিন একদম নিজস্ব স্টাইলে প্রশ্নোত্তর পর্বের ঘোষণা দেন শাহরুখ। টুইটারে তিনি লিখেন, ‘অনেক প্রশ্ন মনে নিয়ে আমরা ঘুম থেকে উঠি। আজ আমি উত্তর নিয়ে ঘুম থেকে উঠলাম! তাই ভাবলাম আমরা ১৫ মিনিটের জন্য একটা #AskSRK করি। যদি ফাঁকা সময় থাকে তোমাদের, তাহলে প্রশ্ন জিজ্ঞাসা করো।’

শাহরুখকে প্রশ্ন করবার সুযোগ কে ছাড়বে? ঝড়ের গতিতে প্রিয় তারকার কাছে রাশি রাশি প্রশ্ন নিয়ে হাজির হয়ে যান ভক্তরা। পাঠান সিনেমার টিজারে শাহরুখের সিক্স প্যাক অ্যাবস দেখে হতবাক ভক্তরা। তাই প্রশ্নোত্তর পর্বে একজন ভক্ত সরাসরি জিজ্ঞাসাই করেই ফেলেন- ‘শাহরুখ, তুমি এতটা হট কীভাবে?’ জবাবে বাদশা মজা করে লিখেন- ‘চিকেনের সঙ্গে পেরি পেরি সস সাহায্য করে, আমার মনে হয়।’

অপর একজন শাহরুখের কাছে প্রশ্ন রাখেন, ‘অতিমারির পর জীবন কতটা বদলেছে?’ অভিনেতা জানান, ‘মনে হয়, আজকাল আমি দ্রুত সবকাজ শেষ করতে আর উদ্যোগী হই না।’

‘পাঠান’ সিনেমায় শাহরুখের সঙ্গে অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন ও জন আব্রাহামের। ২০২৩ সালের ২৫ জানুয়ারি তারিখে মুক্তি পাবে সিনেমাটি। এছাড়া একই বছর মুক্তি পাবে শাহরুখের আরো দুটি সিনেমা। ২ জুন তারিখে অ্যাটলি পরিচালিত ‘জওয়ান’ নিয়ে হাজির হবেন কিং খান। অন্যদিকে রাজকুমার হিরানি ও শাহরুখ জুটির প্রথম সিনেমা ‘ডানকি’ মুক্তি পাবে ২০২৩ সালের ২২ ডিসেম্বর। 

প্রীতি / প্রীতি

পুত্রের জন্মদিনে শাকিব-অপুর বিশেষ বার্তা

বাংলাদেশ বেতারে আর কতটা বেতন বাড়লে দায়িত্বশীল হবেন দায়িত্বপ্রাপ্তরা

লন্ডভন্ড স্টুডিও দেখিয়ে সালমান বললেন, ‘এটাই বাংলাদেশে সাধারণ’

দুই কিংবদন্তির স্মৃতি রুনা লায়লাকে নিয়ে যা বলে গেছেন আশা ভোঁসলে

কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান

মায়ের জন্য আকুতি তাসনুভা তিশার

হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ

সালমান খানকে অপমান? ‘পুরুষত্ব’ নিয়ে কথা বলে বিতর্কে প্রতিযোগী

‘লাভ অ্যান্ড ওয়ার’-এ আলিয়ার আগুনঝরা লুক

নিজ বাড়িতে স্পা সেন্টার খুলতে গিয়ে বিপাকে অজয় দেবগন

অস্ট্রেলিয়ার উৎসবে বাংলাদেশের ‘মাস্টার’, বিশেষ প্রশ্ন রাখল হাই কমিশন

নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান, অস্কারজয়ী অভিনেত্রীসহ শতাধিক গ্রেপ্তার

‘ফ্রি প্যালেস্টাইন’ কনসার্টের ঘোষণা ম্যাকলমোরের