ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

কোহলির ফেক ফিল্ডিং নিয়ে মুখ খুললেন বিসিসিআই সভাপতি


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৫-১১-২০২২ দুপুর ৪:৫৯

বাংলাদেশের বিপক্ষের ম্যাচে বিরাট কোহলির ফেক ফিল্ডিং করার অভিযোগ উঠে। নাজমুল হোসেন শান্ত বিষয়টি আম্পায়ারদের অবহিত করলেও তারা দেখেননি বলে জানান। বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার পর বাংলাদেশের টেকনিক্যাল ডিরেক্টর শ্রীধরন শ্রীরামও বিষয়টি আম্পায়ারদের জানান। এমনকি জানান সাকিব আল হাসানও। কিন্তু আম্পায়াররা সেটা আমলে নেন না। তারা জানান বিষয়টি তাদের চোখে পড়েনি।

কিন্তু পরবর্তীতে ভিডিওতে দেখা যায় সত্যিই কোহলি ফেক ফিল্ডিং করেছিলেন। ওই ম্যাচে বাংলাদেশ ৫ রানে হেরে যাওয়ার পর বিষয়টি নিয়ে সমালোচনায় মেতে ওঠে নেটিজেনরা। সেই সমালোচনায় যোগ দেন ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও পাকিস্তানের ক্রিকেট কিংবদন্তিরা। এমনকি ভারতেরও কেউ কেউ বিষয়টির সমালোচনা করেন। তারা জানান, আইসিসি ভারতকে বেশি সুবিধা দেয়। আর সেটা করতে গিয়ে পক্ষপাতদুষ্ট আচরণ করে বসে।

তবে ফেক ফিল্ডিং আর আইসিসি কর্তৃক ভারতকে বেশি সুবিধা দেওয়ার অভিযোগের বিষয়টি উড়িয়ে দিয়ে ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ডের (বিসিসিআই) সভাপতি রজার বিনি জানিয়েছেন, ভারতকে আইসিসি বেশি সুবিধা দেয় না। সবাইকে যতোটুকু দেয়, ভারতকেও ততোটুকু দেয়।

‘ফেক ফিল্ডিং আর বেশি সুবিধা দেওয়ার বিষয়টা ঠিক না। আমি মনে করি না আইসিসি আমাদের সুবিধা দেয়। আইসিসি সবার জন্যই সমান। আপনারা ঠিক কিসের ভিত্তিতে এমনটা বলেন সেটা আমার বোধগম্য নয়। অন্যদের চেয়ে আমরা ঠিক কোন সুবিধাটা বেশি পাই? ভারত ক্রিকেটের একটি বড় পাওয়ারহাউজ। কিন্তু আইসিসি আমাদের অন্যদের মতোই সুবিধা দেয়। মোটেও বেশি দেয় না।’ 

প্রীতি / প্রীতি

আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল

গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!

‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে

সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ

এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!

ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে

জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক

দল জিততে না পারায় কোচের পদত্যাগ, মানছে না ক্লাব

দুই ক্রিকেটারকে পাকিস্তানের সাইবার ক্রাইম তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ

‘টেস্ট ক্রিকেটকে অসম্মান করছে পাকিস্তান’

দলের বিপদেও সান্ত্বনা হাসানের ৭ উইকেট, ৪ ম্যাচে শিকার ২৬

সুখবর পেল আর্সেনাল

আফগানিস্তানের বিপক্ষে টেস্টে থাকছেন না নাহিদ রানা!