ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

হত্যাচেষ্টা মামলা থেকে নিজেকে বাঁচাতে অভিনব কৌশল


জাহাঙ্গীর আলম, দামুড়হুদা photo জাহাঙ্গীর আলম, দামুড়হুদা
প্রকাশিত: ৫-১১-২০২২ বিকাল ৫:২৫
অভিযুক্ত রাকিব
অভিযুক্ত রাকিব
হত্যা চেষ্টা মামলা থেকে নিজেকে বাঁচাতে অভিনব কৌশল করে প্রতরণার আশ্রয় নেওয়ার অভিযোগ উঠেছে দর্শনা থানাধীন বেগমপুর ইউনিয়নের নওদাঁগা-হরিশপুর গ্রামের রাকিবুলের বিরুদ্ধে। জাল সাক্ষরিত জন্মসনদ দাখিল করেছে মামলার তদন্তকারী কর্মকর্তার কাছে। দাখিলকৃত জন্মসনদের যে সাক্ষর আছে সেটা ইউপি সচিব ও ইউপি চেয়ারম্যান এর নয় বলে জানিয়েছেন তারা। জন্ম নিবন্ধনে জাল সাক্ষর করে আইন লঙ্ঘন করেছে বলে মন্তব্য করেছে বেগমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী হোসেন জোয়ার্দার। সেইসাথে চেয়ারম্যান এর কার্যালয় থেকে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য নোটিশ দেওয়ার তাগিদ দেওয়া হয়েছে । সূত্রে জানাগেছে, গত ২৬ অক্টোবর দুপুর ১২ ঘটিকার সময় দর্শনা থানাধীন বেগমপুর ইউনিয়নের নওদাগা হরিশপুর গ্রামের আবু বক্কর ছিদ্দিক এর ছেলে ইকবাল হোসেন নিজ বাড়ি থেকে নিজের ইজিবাইক নিয়ে দর্শনা আর আর এফ অফিসে সমিতির টাকা পরিশোধ করার জন্য যাচ্ছিল। পথিমধ্যে পরিশপুর হাটপাড়া গ্রামস্থ বাংলালিংক টাওয়ার সংলগ্ন পাকা রাস্তার উপর পৌছানো মাত্র একই গ্রামের মঈন উদ্দিনের ছেলে রাকিবুল ইসলাম রাকিব (২০) প্রতিবেশী আবু বক্কর ছিদ্দিকের ছেলে ইজিবাইক চালক ইকবাল হোসেনের (২৫) সাথে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে উভয়ের মধ্যে কথা-কাটাকাটি হয়। এতে দেনাদার রাকিবুল ক্ষিপ্ত হয়ে পিতা মঈন উদ্দিন ও দাদা মতিয়ার রহমান সহ কয়েকজনকে সাথে নিয়ে সঙ্গবদ্ধ হয়ে  ধারালো অস্ত্র হ্যাসুয়া দিয়ে এ্যালোপাতাড়ী ভাবে কোপাতে থাকে। এতে ধারালো অস্ত্র হাসুয়ার কোপে  রক্তাক্ত জখম হয়ে আহত হয় ইকবাল হোসেন। এসময় ইকবালের চিৎকারে স্থানীয় ও পরিবারের লোকজনের সহায়তায় তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য নেওয়া হয় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে। সেখানে ৫ দিন চিকিৎসা শেষে বাড়ি ফেরে ইকবাল। এরপর ২ নভেম্বর আহত ইকবাল বাদী হয়ে অভিযুক্ত হামলাকারী
রাকিবুল ইসলাম, পিতা মঈন উদ্দিন ও দাদা মতিয়ার রহমানের বিরুদ্ধে দর্শনা থানায় একটি মামলা দায়ের করেন দর্শনা থানার মামলা নাম্বার (০৩) তারিখ ০২-১১-২২।

এমএসএম / এমএসএম

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ

ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস

দাশিয়ারছড়া সমন্বয় পাড়া উচ্চবিদ্যালয়: এক দশকেও কাটেনি সংকট, শিক্ষার পরিবেশ নিয়ে প্রশ্ন

নেত্রকোণার দুর্গাপুরে বিরিশিরি ইউনিয়নে আদিবাসীদের পছন্দের প্রার্থী আনোয়ার হোসেন খান

মাদারীপুরের ঐতিহ্যবাহী শকুনি লেক বাঁচানোর দাবিতে মানববন্ধন

স্কুল ছাত্রী তানজিন হত্যাকান্ড, সিএনজি চালক সুমনই ধর্ষণ ও হত্যা করে তাজমিনকে-পুলিশ

পঞ্চগড়ে ত্রিস্রোতা বদেশ্বরী মন্দিরে মহালয়ার পূর্ণ্যস্নান ও পূজার্চনায় হাজারো পূর্নার্থীর ঢল

ডেঙ্গু প্রতিরোধে আশুগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

মুকসুদপুরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠ পর্যায়ের তথ্য সংগ্রহকারী ও সুপার ভাইজারদের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন

মির্জাগঞ্জে ৮৩ নং পশ্চিম কাকড়াবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা সফর অনুষ্ঠিত

পাটগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মোবাইল ডিসপ্লে ও সাইকেল জব্দ