VASA'র নবনির্বাচিত সভাপতি রাহাত মোল্ল্যা এবং সাধারণ সম্পাদক আদিত্য কুমার রায়
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ভেট সাইন্স এন্ড এ এইচ স্টুডেন্ট এসোসিয়েশন- VASA'র ২০২২ সেশনের কার্যনির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে রাহাত মোল্লা এবং এবং সাধারণ সম্পাদক পদে আদিত্য কুমার রায় নির্বাচিত হয়েছেন।
আজ শনিবার এএসভিএম অনুষদে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে ড. কেবিএম সাইফুল ইসলাম এবং নির্বাচন কমিশনার হিসেবে ড. মোঃ মোশারফ হোসাইন ও ড. মাহফুজুল ইসলাম দায়িত্ব পালন করেন। কার্যনিবাহী পরিষদে'র মোট ১০টি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আগামী এক বছর এই কমিটি দায়িত্ব পালন করবেন। এছাড়াও নির্বাচনে যুগ্ম সাধারন সম্পাদক পদে লিটন মিয়া,সাংগঠনিক সম্পাদক পদে মোঃ আরজু আহমেদ,দপ্তর সম্পাদক পদে আসিফ হোসেন নির্বাচিত হন।এছাড়াও কার্যনির্বাহী সদস্য পদে মোঃ রতন এবং তওফিক ই মাওলা নির্বাচিত হয়েছেন।
প্রধান নির্বাচন কমিশনার ড.কে বি এম সাইফুল ইসলাম সাংবাদিকদের বলেন, 'নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন হয়েছে।শান্তিপূর্ণ পরিবেশে শিক্ষার্থীরা তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। ভোটারের উপস্থিতি ছিল ৮৩%। সব ভোটার, নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তা, বিশ্ববিদ্যালয় প্রশাসন ও নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানাই।এখন পর্যন্ত কোথাও আমরা অপ্রিতিকর এবং অসামঞ্জস্যতার ঘটনার সংবাদ পাইনি।'
তিনি আরও বলেন,'নতুন কমিটির কাছে আমাদের প্রত্যাশা অনেক বেশি।আশা করি অনুষদের সার্বিক পরিবেশ ও শিক্ষার মান রক্ষার্থে আমাদের সার্বিক সহযোগিতা প্রদান করবে। শিক্ষার্থীদের কথা চিন্তা করে কম্বাইন্ড ডিগ্রিকে প্রোমোট করবে এবং কর্মসংস্থান এর জায়গা খোজে বের করবে।
শিক্ষার্থীদের পক্ষে মোঃ সেফাত উল্লাহ বলেন,'দীর্ঘ প্রতিক্ষার পর আমরা নতুন কমিটি পেয়েছি।আশা করি আমাদের যৌক্তিক দাবি আদায়ে এবং ডিগ্রির যাবতীয় সমস্যা সমাধানে নিরলসভাবে কাজ করে যাবে।
এমএসএম / এমএসএম
পাবিপ্রবি তরুণ কলাম লেখক ফোরামের আংশিক কমিটি নেতৃত্বে মনির–বাপ্পি
পবিপ্রবি পরিদর্শনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য
নজরুল বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৬, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ
৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়
পাবিপ্রবি বিজনেস ক্লাবের সভাপতি রোহান, সম্পাদক স্বপ্নীল
র্যাগিংয়ের ঘটনায় পাবিপ্রবিতে ৭ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনকে অর্থদণ্ড
গবেষণা মাঠে সচিবালয় নির্মাণের পরিকল্পনার প্রতিবাদ: রাজপথে শেকৃবির শিক্ষক-শিক্ষার্থীরা, প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি
গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি
গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন
ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়
পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক