রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রথম মেধাতালিকা প্রকাশ
২০২১-২০২২ শিক্ষাবর্ষে গুচ্ছ ভর্তি পরীক্ষা পরবর্তী রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের ভর্তির প্রথম মেধাতালিকা প্রকাশিত হয়েছে। মেধাতালিকায় জিপিএ নম্বর ব্যতীত A ইউনিটে সর্বোচ্চ ৬৩.২৫ ও সর্বনিম্ন ৫৪, B ইউনিটে সর্বোচ্চ ৬১.২২ ও সর্বনিম্ন ৫৩.৪৮ এবং C ইউনিটে সর্বোচ্চ ৬৪, সর্বনিম্ন ৫৩.৫ নাম্বারে শিক্ষার্থীরা ভর্তির সুযোগ পেয়েছেন। শনিবার (৫ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের ভর্তির প্রথম মেধাতালিকা প্রকাশিত হয়েছে।
ফলাফল যাচাইয়ের লিংক : http://www.rub.ac.bd/global/ uploading_doc/admission/RUB- Admission-Result-2021-22.pdf
প্রসঙ্গত, ২০২১-২০২২ শিক্ষাবর্ষে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়সহ ২২ টি বিশ্ববিদ্যালয় গুচ্ছ ভর্তি পদ্ধতিতে অংশ নিয়েছে এবং গুচ্ছ ভর্তি পরীক্ষার আলোকে শিক্ষার্থীদের ভর্তি নিচ্ছে।
২০২১-২০২২ শিক্ষাবর্ষে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি, ম্যানেজমেন্ট স্টাডিজ, বাংলা, সাংস্কৃতিক ঐতিহ্য ও বাংলাদেশ অধ্যয়ন বিভাগে ২০০ জন শিক্ষার্থী ভর্তির সুযোগ পাবে।
এছাড়াও আলাদা ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আবেদনকারী যোগ্য শিক্ষার্থীদের মধ্যে ২৫ জন সঙ্গীত বিভাগে ভর্তির সুযোগ পাবে। সঙ্গীত বিভাগে ভর্তির ব্যবহারিক পরীক্ষা আগামী ১৮ ও ১৯শে নভেম্বর অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, এবার রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে প্রতি আসনের বিপরীতে ৩৬ জন আবেদন করেছেন। এ ইউনিটে ৬৫ সিটের বিপরীতে ২৪০৭ জন, বি ইউনিটে ৭৫ সিটের বিপরীতে ৩৬৮০ জন ও সি ইউনিটে ৬০ সিটের বিপরীতে ১১৭১ জন আবেদন করেছে।
এমএসএম / জামান
অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন
এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে
বাকৃবিতে বিশ্ব ডিম দিবসে ৪ হাজার ডিম বিতরণ
পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী
Link Copied