ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

যৌন হয়রানির অভিযোগে সিডনিতে গ্রেপ্তার শ্রীলঙ্কার ব্যাটসম্যান


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৬-১১-২০২২ দুপুর ১২:৫৩

সিডনির পূর্বাঞ্চলে যৌন হয়রানির অভিযোগে শ্রীলঙ্কার ব্যাটসম্যান দানুশকা গুনাথিলাকাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার সকালে সিডনির কেন্দ্রীয় বাণিজ্যিক জেলায় টিম হোটেল থেকে গ্রেপ্তার করা হয় গুনাথিলাকাকে। এই সপ্তাহে রোজ বের একটি আবাসিক এলাকায় তার বিরুদ্ধে ২৯ বছরের এক নারী যৌন হয়রানির অভিযোগ আনে।

নিউ সাউথ ওয়েলস পুলিশ এক বিবৃতিতে জানায়, ‘অনলাইন ডেটিং অ্যাপ্লিকেশনের মাধ্যমে কয়েক দিন ধরে তার সঙ্গে ওই নারীর যোগাযোগ হচ্ছিল। বুধবার ২ নভেম্বর সন্ধ্যায় তিনি যৌন হয়রানির শিকার হন। চলমান তদন্তর অংশ হিসেবে অপরাধের ঘটনাস্থল রোজ বেতে গতকাল বিশেষজ্ঞ পুলিশ গিয়েছিল। তদন্ত শেষে সিডনির সাসেক্স স্ট্রিটের একটি হোটেল থেকে আজ রাত ১টায় ৩১ বছর বয়সী একজনকে গ্রেপ্তার করা হয়।’

হ্যামস্ট্রিং ইনজুরি নিয়ে প্রথম রাউন্ডেই বিশ্বকাপ শেষ হয়ে যায় গুনাথিলাকার। তারপরও তিনি অস্ট্রেলিয়ায় হোটেলেই ছিলেন। এরই মধ্যে শ্রীলঙ্কার বিশ্বকাপ শেষ হয়েছে। ইংল্যান্ডের কাছে শেষ ম্যাচে তারা হেরে গেছে। 

প্রীতি / প্রীতি

আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল

গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!

‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে

সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ

এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!

ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে

জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক

দল জিততে না পারায় কোচের পদত্যাগ, মানছে না ক্লাব

দুই ক্রিকেটারকে পাকিস্তানের সাইবার ক্রাইম তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ

‘টেস্ট ক্রিকেটকে অসম্মান করছে পাকিস্তান’

দলের বিপদেও সান্ত্বনা হাসানের ৭ উইকেট, ৪ ম্যাচে শিকার ২৬

সুখবর পেল আর্সেনাল

আফগানিস্তানের বিপক্ষে টেস্টে থাকছেন না নাহিদ রানা!