ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

মুক্তির দিনে অনলাইনে ফাঁস ক্যাটরিনা-জাহ্নবীর নতুন দুই সিনেমা


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৬-১১-২০২২ দুপুর ১২:৫৫

বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ ও জাহ্নবী কাপুর। শুক্রবার (৪ নভেম্বর) মুক্তি পেয়েছে ক্যাটরিনার ‘ফোন ভূত’ ও জাহ্নবীর ‘মিলি’ সিনেমা। একই দিনে মুক্তি পাওয়ায় বক্স অফিসে মুখোমুখি হয়েছেন তারা। কিন্তু মুক্তির দিনেই অনলাইনে ফাঁস হয়েছে সিনেমা দুটি। তা-ও এইচডি ফরম্যাটে দেখতে পাচ্ছেন নেটিজেনরা।

হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, বক্স অফিস বিশ্লেষকরা সিনেমা দুটি নিয়ে আশাবাদী ছিলেন। কিন্তু সিনেমাটি এখন একাধিক সাইটে দেখা যাচ্ছে। জানা যায়, এ তালিকায় রয়েছে তামিলরকার্স, টেলিগ্রাম এবং টরেন্টের মতো জনপ্রিয় সাইট।

গুরমিত সিং পরিচালিত ‘ফোন ভূত’ সিনেমায় আরো অভিনয় করেছেন— ইশান কাট্টার, সিদ্ধান্ত চর্তুবেদি, জ্যাকি শ্রফ প্রমুখ।

অন্যদিকে ‘মিলি’ সিনেমাটি পরিচালনা করেছেন ম্যাথুকুটি জেভিয়ার। সিনেমাটিতে জাহ্নবীর বিপরীতে অভিনয় করেছেন সানি কৌশল। জাহ্নবীর বাবার চরিত্রে অভিনয় করেছেন মনোজ পহওয়া। এ ছাড়াও অভিনয় করেছেন সঞ্জয় সুরি, অনুরাগ আরোরা প্রমুখ। 

প্রীতি / প্রীতি

পুত্রের জন্মদিনে শাকিব-অপুর বিশেষ বার্তা

বাংলাদেশ বেতারে আর কতটা বেতন বাড়লে দায়িত্বশীল হবেন দায়িত্বপ্রাপ্তরা

লন্ডভন্ড স্টুডিও দেখিয়ে সালমান বললেন, ‘এটাই বাংলাদেশে সাধারণ’

দুই কিংবদন্তির স্মৃতি রুনা লায়লাকে নিয়ে যা বলে গেছেন আশা ভোঁসলে

কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান

মায়ের জন্য আকুতি তাসনুভা তিশার

হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ

সালমান খানকে অপমান? ‘পুরুষত্ব’ নিয়ে কথা বলে বিতর্কে প্রতিযোগী

‘লাভ অ্যান্ড ওয়ার’-এ আলিয়ার আগুনঝরা লুক

নিজ বাড়িতে স্পা সেন্টার খুলতে গিয়ে বিপাকে অজয় দেবগন

অস্ট্রেলিয়ার উৎসবে বাংলাদেশের ‘মাস্টার’, বিশেষ প্রশ্ন রাখল হাই কমিশন

নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান, অস্কারজয়ী অভিনেত্রীসহ শতাধিক গ্রেপ্তার

‘ফ্রি প্যালেস্টাইন’ কনসার্টের ঘোষণা ম্যাকলমোরের