ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

জিম্বাবুয়ের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে ভারত


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৬-১১-২০২২ দুপুর ২:১৩

দিনের প্রথম ম্যাচের অঘটনই পরের দুই ম্যাচের প্রতিপক্ষদের নিশ্চিন্ত করে দিয়েছে যে কারা যাচ্ছে সেমিফাইনালে এবং কারা বিদায় নিচ্ছে। নেদারল্যান্ডসের কাছে হারের কারণে দক্ষিণ আফ্রিকারস বিদায় নিশ্চিত হয়। অন্যদিকে বাংলাদেশ পাকিস্তানের জয়ী দলই সেমিফাইনাল নিশ্চিত করে এবং জিম্বাবুয়ের বিপক্ষে একেবারে নিশ্চিন্ত মনেই খেলতে নামতে পারছে ভারত।

না হয়, দক্ষিণ আফ্রিকা জিতলে, পরের ম্যাচে পাকিস্তানের জয়ের কারণে ভারতকে তটস্থ থাকতে হতো জিম্বাবুয়ের বিপক্ষে হারের শঙ্কা এবং রানরেট কমে যাওয়ার শঙ্কায় থাকতে হতো তাদের।

এখন সব কিছু দুরে সরিয়ে ঠাণ্ডা মাথায় জিম্বাবুয়ের বিপক্ষে খেলতে নামতে পারছেন রোহিত শর্মারা। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড মাঠে টস করতে নেমে জিতলেন রোহিত শর্মা এবং টস জিতেই ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলেন তিনি। ভারত এবং জিম্বাবুয়ের এই ম্যাচের মধ্য দিয়ে শেষ হবে গ্রুপ পর্বের খেলা।

ভারতীয় একাদশ

লোকেশ রাহুল, রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, সুর্যকুমার যাদব, রিশাভ পান্ত (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, রবিচন্দ্রন অশ্বিন, ভুবনেশ্বর কুমার, মোহাম্মদ শামি এবং আর্শদিপ সিং।

জিম্বাবুয়ে একাদশ

ওয়েসলি মাধবিরে, ক্রেইগ আরভিন (অধিনায়ক), রেগিস চাকাভা (উইকেটরক্ষক), শন উইলিয়ামস, সিকান্দার রাজা, টনি মুনিয়ঙ্গা, রায়ান বার্ল, তেন্দাই চাতারা, রিচার্ড এনগারাভা, ওয়েলিংটন মাসাকাদজা, ব্লেসিং মুজারাবানি।

প্রীতি / প্রীতি

আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল

গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!

‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে

সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ

এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!

ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে

জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক

দল জিততে না পারায় কোচের পদত্যাগ, মানছে না ক্লাব

দুই ক্রিকেটারকে পাকিস্তানের সাইবার ক্রাইম তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ

‘টেস্ট ক্রিকেটকে অসম্মান করছে পাকিস্তান’

দলের বিপদেও সান্ত্বনা হাসানের ৭ উইকেট, ৪ ম্যাচে শিকার ২৬

সুখবর পেল আর্সেনাল

আফগানিস্তানের বিপক্ষে টেস্টে থাকছেন না নাহিদ রানা!