এগুলো নিয়ে আলোচনা করে লাভ নেই : নাজমুল হোসেন শান্ত
টানা দুই ম্যাচে বাজে আম্পায়ারিংয়ের শিকার হয়েছে বাংলাদেশ। ভারতের বিপক্ষে বিরাট কোহলি ‘ফেক ফিল্ডিং’ করলেও নিয়ম অনুযায়ী পাঁচ রান দেওয়া হয়নি। পাকিস্তান ম্যাচে দেখা দিয়েছে আরও বড় বিতর্ক। সাকিব আল হাসানকে এলবিডব্লিউ আউট দেন আম্পায়ার।
সঙ্গে সঙ্গে রিভিউও নেন সাকিব। রিপ্লেতে স্পষ্ট দেখা যায়, সাকিবের ব্যাটে বল লেগেছিল। কিন্তু থার্ড আম্পায়ার সাকিবকে আউট দেন। টানা দুই ম্যাচেই একই ধরনের ঘটনা ঘটলো। যদিও পাকিস্তান ম্যাচের পর দলের প্রতিনিধি হয়ে আসা নাজমুল হোসেন শান্ত বলছেন, এসব তাদের নিয়ন্ত্রণে নেই।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘না, এগুলো নিয়ে আলোচনা করে লাভ নেই। এটা আমাদের নিয়ন্ত্রণেও নাই। পুরোটা আম্পায়ার, ম্যাচ রেফারি তাদের সিদ্ধান্ত। আমরা যতই আলোচনা করি, কথা বলি; কোন লাভ নাই। আমার মনে হয় না এটা নিয়ে ড্রেসিং রুমে খুব বেশি চিন্তিত ছিলাম বা কথা বলেছি। কারণ এটা কথা বলে আসলে লাভ নাই। ’
সাকিবের আউটের পরই ভেঙে পড়ে বাংলাদেশের ব্যাটিং। ১ উইকেটে ৭৩ রান তুলে ফেলার পর ৮ উইকেট হারিয়ে ১২৭ রানের বেশি করতে পারেনি বাংলাদেশ। সাকিবের আউট হওয়াই কি দলের মনোবল ভেঙে দিয়েছে, নাকি ব্যর্থতা পরের ব্যাটারদের? শান্ত বলছেন, দোষ বেশি ব্যাটারদেরই।
তিনি বলেছেন, ‘আমার তেমন মনে হয় না। কিন্তু এটা সবার জন্য কনফিউশনের ব্যাপার ছিল। কিন্তু আমরা ওই উইকেটে নজর দেইনি। আমরা পরে আরও ভালো ক্রিকেট খেলতে পারতাম। ’
‘অবশ্যই সাকিব ভাই তো দলে অনেক বড় ক্রিকেটার। সবসময় ইম্প্যাক্টফুল ইনিংস খেলে, ভালো হয় আমাদের দলের জন্য। কিন্তু পরে যারা ব্যাটার ছিল, তারাও অনেক ক্যাপাবল, অতীতে ভালো করেছে। ওই আউটটা নিয়ে আমরা খুব বেশি ফোকাস ছিলাম না। আউট অন্যভাবেও হতে পারতো। ওটা নিয়ে একদমই ফোকাস ছিলাম না। আমি বিশ্বাস করি এই দলে যত ব্যাটার আছে, সবাই যেকোন পরিস্থিতিতে ভালো করতে সক্ষম। ’
প্রীতি / প্রীতি
আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল
গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!
‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে
সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ
এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!
ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে
জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক
দল জিততে না পারায় কোচের পদত্যাগ, মানছে না ক্লাব
দুই ক্রিকেটারকে পাকিস্তানের সাইবার ক্রাইম তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ
‘টেস্ট ক্রিকেটকে অসম্মান করছে পাকিস্তান’
দলের বিপদেও সান্ত্বনা হাসানের ৭ উইকেট, ৪ ম্যাচে শিকার ২৬
সুখবর পেল আর্সেনাল