রাহুলের ফিফটির পর সূর্যকুমারের ঝড়
লোকেশ রাহুলের ফিফটির পর বিবর্ণ ছিল ভারতের ব্যাটিং পারফরম্যান্স। তবে সূর্যকুমার যাদব আবারও দলকে টেনে তুললেন। মাত্র ২৩ বলে ফিফটি করা এই ব্যাটসম্যানের ব্যাটে ৫ উইকেটে ১৮৬ রান করেছে তারা। টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত করেই জিম্বাবুয়ের মুখোমুখি হয়েছে ভারত, জিতলে গ্রুপ-২ এর শীর্ষে থাকবে তারা।
চতুর্থ ওভারে ২৭ রানে রোহিত শর্মাকে ফিরিয়ে দারুণ শুরু করে জিম্বাবুয়ে। ব্লেসিং মুজারাবানি ১৫ রানে তাকে ওয়েলিংটন মাসাকাদজার ক্যাচ বানান। তারপর বিরাট কোহলির সঙ্গে লোকেশ রাহুলের জুটিতে ঘুরে দাঁড়ানোর চেষ্টা।
কিন্তু ১২তম ওভারে কোহলিকে (২৬) শন উইলিয়ামস ফিরিয়ে দারুণ ব্রেকথ্রু আনেন। নিজের পরের ওভারে ঋষভ পান্তকেও আউট করেন তিনি। মাঝে ৩৪ বলে হাফ সেঞ্চুরি করার পরের বলে ৫১ রানে বিদায় নেন লোকেশ রাহুল। সিকান্দার রাজা নেন এই উইকেট।
১০১ রানে ৪ উইকেট হারিয়ে ধুঁকছিল ভারত। ক্রিজে জুটি বাঁধেন হার্দিক পান্ডিয়া ও সূর্যকুমার যাদব। তাদের জুটিতে ঘুরে দাঁড়ায় দল। পঞ্চম উইকেটের এই জুটি মাত্র ২৭ বলে হাফ সেঞ্চুরি করে। ২৩ বলে আসরের তৃতীয় ফিফটি করেন সূর্যকুমার যাদব।
হার্দিক পান্ডিয়া ১৮ বলে ১৮ রান করে আউট হলে ভাঙে ৬৫ রানের জুটি। সূর্য শেষ পর্যন্ত অপরাজিত থেকে দলকে একশ আশির উপরে নেন। ২৫ বলে ৬ চার ও ৪ ছয়ে ৬১ রানে খেলছিলেন তিনি। ৫ উইকেটে ১৮৬ রান ভারতের।
প্রীতি / প্রীতি
আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল
গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!
‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে
সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ
এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!
ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে
জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক
দল জিততে না পারায় কোচের পদত্যাগ, মানছে না ক্লাব
দুই ক্রিকেটারকে পাকিস্তানের সাইবার ক্রাইম তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ
‘টেস্ট ক্রিকেটকে অসম্মান করছে পাকিস্তান’
দলের বিপদেও সান্ত্বনা হাসানের ৭ উইকেট, ৪ ম্যাচে শিকার ২৬
সুখবর পেল আর্সেনাল