কাজী শুভ ও মিথিলার ‘ভালোবাসো যদি
হালের জনপ্রিয় সংগীতশিল্পী কাজী শুভ ও মিথিলা মিলনের দ্বৈত গান ‘ভালোবাসো যদি’। গানটি শ্রোতাদের কাছে এলো মিউজিক ভিডিও হয়ে। এতে অভিনয় করেছেন তন্ময় ও চিত্রালী। ম্যাক্সব্যাগ এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে এটি মুক্তি পেয়েছে ১১ই নভেম্বর শনিবার। রবিউল ইসলাম জিবনের কথায় গানটির সুর করেছে কাজি শুভ ও সংগীতায়োজন করেছেন রাফি মোহাম্মদ। আর ভিডিওটি নির্মাণ করেছেন সৌমিত্র ঘোষ ইমন।
কাজী শুভ বলেন, বেশ সুন্দর কথা-সুরের একটি গান। আমার গাইতেও বেশ ভালো লেগেছে। আমার সঙ্গে গানটি বেশ ভালো গেয়েছে মিথিলা। আমার বিশ্বাস গানটি শ্রোতাদেরও ভালো লাগবে।
মিথিলা বলেন, কাজী শুভ ভাইয়ের সঙ্গে ডুয়েট। যেটি আমার জন্য প্রথমবার করা এবং কাজী শুভ ভাইয়ের সাথে ও আমার প্রথম কাজ। এটা অনেক ভালো লাগার মতো একটি ব্যাপার। এ গানটি নিয়ে আমার প্রত্যাশা অনেক। কথা-সুর-সংগীত সব মিলিয়ে শ্রোতাদের গানটি ভালো লাগবে বলেই আশা রাখি।
সৌমিত্র ঘোষ ইমন বলেন, “ভালোবাসো যদি’ খুবই রোমান্টিক একটি গান। কথা, সুর ও সংগীত সব মিলিয়ে অসাধারণ। আমি চেষ্টা করেছি গানটিকে ভিডিওতে সুন্দর করে ফুটিয়ে তুলতে। আশা করি সবারই ভালো লাগবে।
এমএসএম / এমএসএম
জন্মদিন মানেই আনন্দ নয়, হানিফ সংকেতের ভাবনায়
ক্যামেরার সামনে শাহিদ কাপুরকে জড়িয়ে ধরলেন কারিনা!
শুরু থেকেই নিন্দার শিকার হচ্ছি : রাশমিকা
অভিনয় ‘সেকেন্ড চয়েস’, কর্পোরেট দুনিয়ায় প্রভা!
সরব নুসরাত ফারিয়া
আমার কপালে মনে হয় এটাই লেখা : পরীমনি
৪ হাজার কোটি রুপি বাজেটের সিনেমায় সাই পল্লবী
নেটফ্লিক্সের চলচ্চিত্র বিভাগের প্রধান ড্যান লিন বরখাস্ত
পূজায় অদ্ভুত কান্ড করলেন কাজল
দ্বিতীয় কন্যাসন্তানের নাম প্রকাশ করলেন দীপিকা-রণবীর
মা হলেন অভিনেত্রী নাফিজা
ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মেতেছেন শাওন
ভালোবাসার নতুন গল্পে নীহা
Link Copied