ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

১৫ বছরের পুরোনো মামলা থেকে রেহাই পেলেন বিবেক


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৬-১১-২০২২ বিকাল ৫:৩৩

১৫ বছরের পুরোনো মামলা থেকে অব্যাহতি পেলেন বলিউড অভিনেতা বিবেক ওবেরয়। ২০০৩ সালে বিবেক ও তার বাবা সুরেশ ওবেরয়ের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে মামলা করে মেহতা এন্টারটেইনমেন্ট। শনিবার (৫ নভেম্বর) দিল্লি হাইকোর্ট এ মামলা থেকে তাদের অব্যাহতি দেন। ভারতীয় সংবাদসংস্থা পিটিআই জানিয়েছে, দিল্লি হাইকোর্টের বিচারপতি পুরুষেন্দ্র কুমার কৌরব এই মামলার নিম্ন আদালতের রায় বহাল রেখেছেন। 

হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, মেহতা এন্টারটেইনমেন্টের সিইও দীপক মেহতা, ওবেরয় পরিবার এবং তাদের কোম্পানির বিরুদ্ধে দিল্লির এক আদালতে প্রতারণার মামলা দায়ের করেছিলেন। মামলা খারিজ হওয়ায় প্রথমে রিভিশনাল কোর্টে এবং পরে দিল্লি হাইকোর্টে রায়কে চ্যালেঞ্জ করেছিলেন মেহতা। দীর্ঘদিন ধরে চলছিল এই মামলা। শনিবার (৫ নভেম্বর) দিল্লি হাইকোর্ট বিবেক ওবেরয় এবং তার বাবা সুরেশ ওবেরয়কে অভিযোগ থেকে অব্যাহতি দিয়েছেন। 

জানা যায়, মেহতা এন্টারটেইনমেন্ট মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরের তারকাদের নিয়ে অনুষ্ঠানের আয়োজন করে। ২০০৩ সালের জানুয়ারিতে মেহতা এন্টারটেইনমেন্টের প্রধান নির্বাহী দীপক মেহতার সঙ্গে পরিচয় হয় সুরেশ ওবেরয়ের। সেই সময় সুরেশ তার ছেলে বিবেকের জন্য মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডায় কিছু অনুষ্ঠানের আয়োজন করে দেওয়ার কথা বলেন। 

কথা অনুযায়ী দীপক মেহতা অনুষ্ঠানের আয়োজন করেছিলেন। কিন্তু বিবেক সেই অনুষ্ঠানে অংশ নেননি। এরপর তারা দিল্লির স্থানীয় আদালতে প্রতারণার অভিযোগ দায়ের করলে তা খারিজ হয়ে যায়। সেই রায়কে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হন তারা। গতকাল দিল্লি হাইকোর্ট মামলাটি খারিজ করে দেন। 

প্রীতি / প্রীতি

পুত্রের জন্মদিনে শাকিব-অপুর বিশেষ বার্তা

বাংলাদেশ বেতারে আর কতটা বেতন বাড়লে দায়িত্বশীল হবেন দায়িত্বপ্রাপ্তরা

লন্ডভন্ড স্টুডিও দেখিয়ে সালমান বললেন, ‘এটাই বাংলাদেশে সাধারণ’

দুই কিংবদন্তির স্মৃতি রুনা লায়লাকে নিয়ে যা বলে গেছেন আশা ভোঁসলে

কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান

মায়ের জন্য আকুতি তাসনুভা তিশার

হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ

সালমান খানকে অপমান? ‘পুরুষত্ব’ নিয়ে কথা বলে বিতর্কে প্রতিযোগী

‘লাভ অ্যান্ড ওয়ার’-এ আলিয়ার আগুনঝরা লুক

নিজ বাড়িতে স্পা সেন্টার খুলতে গিয়ে বিপাকে অজয় দেবগন

অস্ট্রেলিয়ার উৎসবে বাংলাদেশের ‘মাস্টার’, বিশেষ প্রশ্ন রাখল হাই কমিশন

নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান, অস্কারজয়ী অভিনেত্রীসহ শতাধিক গ্রেপ্তার

‘ফ্রি প্যালেস্টাইন’ কনসার্টের ঘোষণা ম্যাকলমোরের