বড় জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ভারত
‘বি’ গ্রুপে আগে-ভাগেই সেমিফাইনাল নিশ্চিত হয় ভারতের। রোহিত শর্মাদের সুযোগ ছিল গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার। সেই সুযোগটা হাতছাড়া করল না ভারত। অ্যাডিলেডে অনুষ্ঠিত সুপার টুয়েলভের শেষ ম্যাচে জিম্বাবুয়েকে ৭১ রানের বড় ব্যবধানে হারিয়ে গ্রুপসেরা হলো ভারত। শুরুতে ব্যাট করতে নেমে ১৮৬ রান তুলে ভারত। জবাবে ১১৫ রানে থেমেছে জিম্বাবুয়ে।
রান তাড়া করতে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে জিম্বাবুয়ে। মাত্র ৩৬ রান তুলতেই ৫ উইকেট হারিয়ে বসে রোডেশীয়রা। শূন্যরানে ম্যাধেভেরে, ১৩ রানে ক্রেইগ আরভিন, শূন্যরানে রেগিস চাকাভা, ১১ রানে শেন উইলিয়ামস ও ৫ রানে আউট হন টনি মুয়োঙ্গা সাজঘরের পথ ধরেন।
ষষ্ঠ উইকেট জুটিতে চাপ সামলে নেন সিকান্দার রাজা ও রায়ান বার্ল। কিন্তু হার ঠেকাতে সেটা যথেষ্ট ছিল না। ২৪ বলে ৩৪ রান করেন রাজা। আর বার্ল আউট হন ২২ বলে ৩৫ রানে। এরপর ১ রানে ওয়েলিংটন মাসাকাদজা, ১ রানে রিচার্ড এনগারাভা ও ৪ রান করেন টেন্ডাই চাতারা। আর ব্লেসিং মুজারাবানি অপরাজিত থাকেন শূন্যরানে।
এর আগে ম্যাচের শুরুতে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারতীয় দলনেতা রোহিত শর্মা। টস জিতে ব্যাট করতে নেমে দ্রুতই সাজঘরে ফেরেন রোহিম। ১৫ বলে ২৫ রান করেন তিনি। লোকেশ রাহুলের সঙ্গে ৬০ রানের জুটি গড়ার পর আউট হন বিরাট কোহলি। এদিকে ব্যক্তিগত অর্ধশতক পূর্ণ করেন রাহুল। আউট হন ৫১ রানে।
এরপর ৩ রানে রিশাব পান্ত ও ২৬ রানে আউট হন হার্দিক পান্ডিয়া। এদিকে শেষ বল পর্যন্ত জিম্বাবুয়ের বোলারদের শাসন করে যান সূর্যকুমার যাদব। তার ঝড়ো ব্যাটিংয়ের সুবাদে বড় সংগ্রহ পায় ভারত। মাত্র ২৫ বলে ২৫ বলে ছয়টি চার ও চারটি ছয়ের মারে ৬১ রানে অপরাজিত থাকেন তিনি।
প্রীতি / প্রীতি
আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল
গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!
‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে
সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ
এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!
ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে
জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক
দল জিততে না পারায় কোচের পদত্যাগ, মানছে না ক্লাব
দুই ক্রিকেটারকে পাকিস্তানের সাইবার ক্রাইম তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ
‘টেস্ট ক্রিকেটকে অসম্মান করছে পাকিস্তান’
দলের বিপদেও সান্ত্বনা হাসানের ৭ উইকেট, ৪ ম্যাচে শিকার ২৬
সুখবর পেল আর্সেনাল