ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

৭২ ঘণ্টা পর কেমন আছেন ঐন্দ্রিলা?


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৬-১১-২০২২ বিকাল ৫:৪৫

আকস্মিক ব্রেন স্ট্রোকের খবর পাওয়া যায় কলকাতার অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মার। তারপর তিন দিন কেটে গেছে। হাসপাতালের বিছানায় শুয়ে রয়েছেন ঐন্দ্রিলা। কিন্তু, লড়াই চালিয়ে যাচ্ছেন অভিনেত্রী।

৭২ ঘণ্টা কেটে যাওয়ার পর কেমন আছেন ঐন্দ্রিলা?  জানা গেছে, ঐন্দ্রিলার অবস্থা স্থিতিশীল। জ্বর নেই, রক্তচাপ, শ্বাসপ্রশ্বাসও স্বাভাবিক।  

হাসপাতাল সূত্রে জানা গেছে, ঘোরের মধ্যে রয়েছেন তিনি। বুধবার জানা গিয়েছিল, অভিনেত্রীর শরীরের এক দিক পুরো অসাড় হয়ে আছে। বাঁ হাত সামান্য নাড়াচাড়া করতে পারছেন। তা ছাড়া শুধু চোখ নড়ছে। তবে তিন দিন কেটে যাওয়ার পর অভিনেত্রী শারীরিক অবস্থা খানিকটা হলেও স্বস্তির কথা বলছে।

এর আগে দু’বার ক্যানসারকে হারিয়ে ফিরে এসেছেন ঐন্দ্রিলা। তখন থেকেই তাঁর সঙ্গে ছায়ার মতো রয়েছেন সব্যসাচী। গত দু’বার সব্যসাচীর সাহচর্যতে সঙ্কটাপন্ন অবস্থা থেকে ফিরে এসেছিলেন ঐন্দ্রিলা। কাজও শুরু করেছিলেন।  

এ বারও ঐন্দ্রিলা অসুস্থ হয়ে পড়ার পর থেকে সব্যসাচী রয়েছেন তাঁর পাশে। মঙ্গলবার রাতে ঐন্দ্রিলা অসুস্থ হয়ে পড়ার পর সব্যসাচীই তাঁকে হাসপাতালে নিয়ে গিয়েছিলেন।  

প্রীতি / প্রীতি

পুত্রের জন্মদিনে শাকিব-অপুর বিশেষ বার্তা

বাংলাদেশ বেতারে আর কতটা বেতন বাড়লে দায়িত্বশীল হবেন দায়িত্বপ্রাপ্তরা

লন্ডভন্ড স্টুডিও দেখিয়ে সালমান বললেন, ‘এটাই বাংলাদেশে সাধারণ’

দুই কিংবদন্তির স্মৃতি রুনা লায়লাকে নিয়ে যা বলে গেছেন আশা ভোঁসলে

কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান

মায়ের জন্য আকুতি তাসনুভা তিশার

হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ

সালমান খানকে অপমান? ‘পুরুষত্ব’ নিয়ে কথা বলে বিতর্কে প্রতিযোগী

‘লাভ অ্যান্ড ওয়ার’-এ আলিয়ার আগুনঝরা লুক

নিজ বাড়িতে স্পা সেন্টার খুলতে গিয়ে বিপাকে অজয় দেবগন

অস্ট্রেলিয়ার উৎসবে বাংলাদেশের ‘মাস্টার’, বিশেষ প্রশ্ন রাখল হাই কমিশন

নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান, অস্কারজয়ী অভিনেত্রীসহ শতাধিক গ্রেপ্তার

‘ফ্রি প্যালেস্টাইন’ কনসার্টের ঘোষণা ম্যাকলমোরের