ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

নেইমার নৈপুণ্যে পিএসজির জয়


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৭-১১-২০২২ দুপুর ১১:২৩

দুয়ারে কড়া নাড়ছে কাতার বিশ্বকাপ। আর মাত্র দিন কয়েক। এরপরই বেজে উঠবে ফিফা বিশ্বকাপের জমকালো দামামা। তবে বিশ্বকাপের আগ মুহূর্তে নিজের সেরা ছন্দ খুঁজে পেয়েছেন ব্রাজিলিয়ান সেনশেসন নেইমার জুনিয়র। পিএসজির হয়ে সাম্প্রতিক ম্যাচগুলোতে নিজের ছাপ রাখছেন এই তারকা ফুটবলার। প্রতিপক্ষের জন্য হয়ে উঠছেন আরও ভয়ঙ্কর।

রোববার রাতে ফরাসি লিগ ওয়ানের ম্যাচে নিজে গোলার করার পাশাপাশি করিয়েছেনও নেইমার। আর তাতেই লরিয়েন্তকে ২-১ গোলে হারিয়েছে প্যারিস সেন্ট জার্মেইন (পিএসজি)।

এদিন ম্যাচের মাত্র নবম মিনিটেই দুর্দান্ত এক গোলে দলকে লিড এনে দেন নেইমার। দ্বিতীয়ার্ধের ৫৩তম মিনিটে করা তেরেম মোফির গোলে সমতায় ফিরে স্বাগতিকরা। তবে শেষ মুহূর্তে ম্যাচের ৮১ মিনিটের মাথায় নেইমারের বাড়ানো বলে হেডে গোল করে পিএসজির দর্শকদের উল্লাসে ভাসান দানিলো।

মৌসুমে আসরের পয়েন্ট টেবিলে ১৪ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে শীর্ষে পিএসজি। সমান ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে দুই নম্বরে লেন্স আর চারে থাকা লরিয়েন্তর পয়েন্ট ২৭।

এমএসএম / এমএসএম

আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল

গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!

‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে

সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ

এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!

ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে

জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক

দল জিততে না পারায় কোচের পদত্যাগ, মানছে না ক্লাব

দুই ক্রিকেটারকে পাকিস্তানের সাইবার ক্রাইম তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ

‘টেস্ট ক্রিকেটকে অসম্মান করছে পাকিস্তান’

দলের বিপদেও সান্ত্বনা হাসানের ৭ উইকেট, ৪ ম্যাচে শিকার ২৬

সুখবর পেল আর্সেনাল

আফগানিস্তানের বিপক্ষে টেস্টে থাকছেন না নাহিদ রানা!