দৈনিক মৃত্যুতে শীর্ষে ইন্দোনেশিয়া
গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় ৬ হাজার ৩০০ এর বেশি মানুষের মৃত্যু হয়েছে। একই সময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত মানুষের সংখ্যা ৩ লাখ ৭০ হাজার ৫৪৬ জন। এতে বিশ্বব্যাপী করোনায় শনাক্ত ১৮ কোটি ৭৬ লাখ ১৭ হাজার ৬৩৯ জনে এবং মৃতের সংখ্যা ৪০ লাখ ৪৮ হাজার ৯১৯ জনে দাঁড়িয়েছে।
সর্বশেষ ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে ভারতে। একইসঙ্গে ইন্দোনেশিয়া দৈনিক মৃত্যুতে শীর্ষে উঠে এসেছে।
ইন্দোনেশিয়ায় করোনায় একদিনে ১ হাজার ৭ জন মারা গেছেন। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে ৩৬ হাজার ১৯৭ জনের। দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ২৫ লাখ ২৭ হাজার ২০৩ এবং মৃত্যু হয়েছে ৬৬ হাজার ৪৬৪ জনের।
করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত ৩ কোটি ৪৭ লাখ ৩২ হাজার ৭৫৩ জনের করোনা শনাক্ত হয়েছে। মৃত্যু হয়েছে ৬ লাখ ২২ হাজার ৮৪৫ জনের।
ব্রাজিল করোনায় আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যুর সংখ্যায় তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৫৯৭ জন এবং নতুন করে আক্রান্ত হয়েছেন ২০ হাজার ৯৩৭ জন। দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা এক কোটি ৯০ লাখ ৮৯ হাজার ৯৪০ জন এবং মৃত্যু হয়েছে ৫ লাখ ৩৩ হাজার ৫৪৬ জনের।
করোনায় আক্রান্তের তালিকায় ভারতের অবস্থান দ্বিতীয়। তবে মৃতের সংখ্যার তালিকায় দেশটি তৃতীয় অবস্থানে রয়েছে। করোনায় গত ২৪ ঘণ্টায় দেশটিতে ৭২০ জনের মৃত্যু হয়েছে এবং নতুন শনাক্ত হয়েছেন ৩৭ হাজার ৬৭৬ জন। দেশটিতে শনাক্ত ৩ কোটি ৮ লাখ ৭৩ হাজার ৯০৭ জন এবং মারা গেছেন ৪ লাখ ৮ হাজার ৭৯২ জন।
এখন পর্যন্ত ফ্রান্সে ৫৮ লাখ ১২ হাজার ৬৩৯ জন, রাশিয়ায় ৫৭ লাখ ৮৩ হাজার ৩৩৩ জন, যুক্তরাজ্যে ৫১ লাখ ২১ হাজার ২৪৫ জন, ইতালিতে ৪২ লাখ ৭১ হাজার ২৭৬ জনের করোনা শনাক্ত হয়েছে।
এছাড়া তুরস্কে ৫৪ লাখ ৮১ হাজার ৫৫৫ জন, স্পেনে ৩৯ লাখ ৩৭ হাজার ১৯২ জন, জার্মানিতে ৩৭ লাখ ৪৩ হাজার ৭১৩ জন এবং মেক্সিকোতে ২৫ লাখ ৮৬ হাজার ৭২১ জন করোনায় আক্রান্ত হয়েছেন।
অন্যদিকে করোনায় এখন পর্যন্ত ফ্রান্সে এক লাখ ১১ হাজার ৩২৫ জন, রাশিয়ায় এক লাখ ৪৩ হাজার ২ জন, যুক্তরাজ্যে এক লাখ ২৮ হাজার ৪২৫ জন, ইতালিতে এক লাখ ২৭ হাজার ৭৭৫ জনের মৃত্যু হয়েছে। এছাড়া, তুরস্কে ৫০ হাজার ২২৯ জন, স্পেনে ৮১ হাজার ৩ জন, জার্মানিতে ৯১ হাজার ৭৬৭ জন এবং মেক্সিকোতে ২ লাখ ৩৪ হাজার ৯০৭ জন মারা গেছেন।
প্রীতি / প্রীতি
‘মক্কা চুক্তি’ ইরানের বিরুদ্ধে নয়, জানাল তুরস্ক
নতুন নিয়মের আওতায় শত শত স্থায়ী বসবাসের আবেদন বাতিল কুয়েতে
ট্রাম্পের ৪০ কোটি ডলারের ‘বলরুম প্রকল্প’ আটকে দিলেন আদালত
ভারত-চীনের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের বিল পাস যুক্তরাষ্ট্রের সিনেটে
ইউক্রেনে রুশ হামলায় শিশুসহ নিহত ৩
থাইল্যান্ডে স্কুলে শিক্ষার্থীর বন্দুক হামলা, শিক্ষকসহ নিহত ৭
সৌদিতে হুথিদের হামলা, বিদেশিসহ আহত অনেকে
হরমুজ নিয়ে ওমানের সঙ্গে চুক্তি চূড়ান্ত পর্যায়ে: ইরান
উত্তেজনার মধ্যে ব্রাজিলের রাষ্ট্রদূতের ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র
শ্রীলঙ্কায় ভয়াবহ বন্যা ও ভূমিধস, স্কুল বন্ধ ঘোষণা
শ্রীলঙ্কায় ভয়াবহ বন্যা ও ভূমিধস, স্কুল বন্ধ ঘোষণা
ট্রাম্পের সফরের আগে গলফ মাঠ থেকে অস্ত্রধারী গ্রেপ্তার