ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

যুক্তরাষ্ট্রে কন্যাসহ দুর্ঘটনার কবলে গায়িকা মুন্নী


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৭-১১-২০২২ দুপুর ১১:৪২

যুক্তরাষ্ট্রে দুর্ঘটনার কবলে পড়েছেন বাংলাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী দিনাত জানান মুন্নী। কাজ থেকে বড় মেয়ে প্রেরণাকে নিয়ে বাসার ফেরার সময় তাদের উবারটি এই দুর্ঘটনার কবলে পড়ে।

বিষয়টি নিশ্চিত করেছেন দিনাত জাহান মুন্নী নিজেই। দুর্ঘটনার কয়েকটি ছবি নিজের ফেসবুকে প্রকাশ করে এই গায়িকা লিখেছেন, ‘পরম করুণাময় আল্লাহর রহমতে আমি এবং আমার বড় মেয়ে আজ মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছি। মেয়ের কাজ থেকে মেয়েকে নিয়ে উবারে ফেরার পথে আমাদের বহন করা উবারে এক ভয়াবহ দুর্ঘটনা ঘটে। আমরা এখন পুলিশ এবং চিকিৎসকদের তত্ত্বাবধানে আছি। সবাই আমাদের দোয়ায় রাখবেন।’

এর ঘণ্টা তিনেক পর মুন্নী জানান, হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে তারা বাসায় ফিরেছেন। ডাক্তার রিপোর্টে তার বুকে রক্ত জমাট এবং মেয়ের মাথায় সামান্য আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তবে গুরুতর কিছু নয়। নিজেদের জন্য সবার কাছে দোয়াও চেয়েছেন এই গায়িকা।

উল্লেখ্য, জনপ্রিয় গীতিকার কবির বকুলের স্ত্রী দিনাত জাহান মুন্নী। দুই মেয়ে এবং একমাত্র ছেলেকে নিয়ে বর্তমানে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন এই গায়িকা। পড়াশোনার পাশাপাশি বকুল-মুন্নী দম্পতির বড় মেয়ে প্রেরণা যুক্তরাষ্ট্রে একটি প্রতিষ্ঠানে কাজ করছেন। মাঝে মধ্যে গানও করে থাকেন তিনি।

এমএসএম / এমএসএম

পুত্রের জন্মদিনে শাকিব-অপুর বিশেষ বার্তা

বাংলাদেশ বেতারে আর কতটা বেতন বাড়লে দায়িত্বশীল হবেন দায়িত্বপ্রাপ্তরা

লন্ডভন্ড স্টুডিও দেখিয়ে সালমান বললেন, ‘এটাই বাংলাদেশে সাধারণ’

দুই কিংবদন্তির স্মৃতি রুনা লায়লাকে নিয়ে যা বলে গেছেন আশা ভোঁসলে

কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান

মায়ের জন্য আকুতি তাসনুভা তিশার

হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ

সালমান খানকে অপমান? ‘পুরুষত্ব’ নিয়ে কথা বলে বিতর্কে প্রতিযোগী

‘লাভ অ্যান্ড ওয়ার’-এ আলিয়ার আগুনঝরা লুক

নিজ বাড়িতে স্পা সেন্টার খুলতে গিয়ে বিপাকে অজয় দেবগন

অস্ট্রেলিয়ার উৎসবে বাংলাদেশের ‘মাস্টার’, বিশেষ প্রশ্ন রাখল হাই কমিশন

নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান, অস্কারজয়ী অভিনেত্রীসহ শতাধিক গ্রেপ্তার

‘ফ্রি প্যালেস্টাইন’ কনসার্টের ঘোষণা ম্যাকলমোরের