সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত ববি শিক্ষার্থী
সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী ৷ তিনি বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ৫ম ব্যাচের শিক্ষার্থী ৷ ঐ শিক্ষার্থীর নাম ইসমাঈল ইমন ৷জানা যায় তিনি গত শনিবার রাতে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে আসছিলেন ৷ এসময় ঢাকা-বরিশাল মহাসড়কের ফরিদপুরের ভাঙ্গার মাধবপুর নামক স্থানে সাকুরা পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা খেয়ে গুরতর আহত হন তিনি ৷ ঘটনাটি রবিবার ভোর ৩টা নাগাদ ঘটেছিল বলেও জানা যায় ৷পরে তাকে প্রত্যক্ষদর্শী ও পুলিশ উদ্ধার করে ফরিদপুর শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার উন্নতি না হলে পরবর্তীতে তাকে ঢাকার কল্যাণপুর বাংলাদেশ স্পেশালাইজড হসপিটালে ভর্তি করা হয় ৷
সহপাঠী সূত্রে জানা যায়, মাথা ও নাকে গুরুতর জখম হয়েছেন তিনি ৷ গতকাল তার পরিচয়ের অভাবে ফরিদপুর শেখ মুজিব মেডিকেলে উন্নত চিকিৎসার সুযোগ মেলেনি ৷ তবে বর্তমানে তিনি বাংলাদেশ স্পেশালাইজড হসপিটালে আইসিইউতে ভর্তি আছেন এবং আজ বেলা ১২ টায় তার অপারেশন হবে ৷
এ বিষয়ে মার্কেটিং বিভাগের ছাত্র উপদেষ্টা তাসনিম জাহান বলেন,ঘটানা জানার পরপরই আমি ব্যক্তিগতভাবে খোঁজ নিয়েছি ৷ গত রাতে তাকে আইসিইউতে ট্রান্সফার করা হয়েছিলো। রাতে অপারেশন করার কথা ছিলো। সকালে ফোন দিয়েছিলাম রিসিভ করেনি। আবার পরে কথা বললে আপডেট জানাতে পারবো।
এমএসএম / এমএসএম
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী
নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু
নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি
কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য
১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?
Link Copied