প্রকাশিত হলো এসএম সোহেলের লেখা ও সুরে তুলতুলের গান
প্রকাশিত হলো জনপ্রিয় কণ্ঠশিল্পী ও সুরকার এসএম সোহেলের কথা এবং সুরে কণ্ঠশিল্পী তুলতুল রহমানের কন্ঠে চমৎকার গান 'মান অভিমান'। গানটির সঙ্গীত আয়োজনে ছিলেন শিমুল দীপ। মিউজিক ভিডিও আকারে নির্মিত অসাধারণ কথামালার গানটি শুক্রবার বি মিউজিক এক্সপ্রেস ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে।
মিউজিক ভিডিও টি পরিচালনা সহ ক্যামেরায় ছিলেন গুনী চিত্রগ্রাহক এস কামাল পারভেজ। সহঃ পরিচালক হিসেবে ছিলেন সুরভী।মন বলে ভালোবাসি, বারেবারে ফিরে আসি, মনে নাহি সয় শুধু লাগে ভয় এমন কাব্যিক কথার গানটি যেন প্রেমের এক বাস্তবতার গল্প।
জানতে চাইলে এসএম সোহেল বলেন, গানটি আমার লেখা ও সুরের গানগুলোর মধ্যে প্রিয় গান। গানটি সবমিলিয়ে দারুণ হয়েছে। তুলতুলের জন্য শুভকামনা যেন আগামীতে আরো ভালো করতে পারে। গানটির সাথে সম্পৃক্ত সবার জন্য শুভকামনা রইল।
জানতে চাইলে কণ্ঠশিল্পী তুলতুল রহমান বলেন,গানটির কথা ও সুর বেশ,তাছাড়া সঙ্গীত ও খুব চমৎকার হয়েছে,গানটি কেমন গেয়েছি সেটা দর্শকের মুল্যায়নের উপর ছেড়ে দিলাম। তবে আগামীতে আরো যেন ভালো করতে পারি তার জন্য সবার ভালোবাসা কামনা করছি।শিঘ্রই আরো ভালো ভালো কাজ নিয়ে হাজির হবো ইনশাআল্লাহ। সবার দোয়া ও ভালোবাসা কামনা করছি।
প্রসঙ্গে শিমুল দীপ বলেন, গানটি সবমিলিয়ে দারুণ হয়েছে, কথা ও সুর বেশ। তুলতুলের জন্য শুভকামনা সবসময়। সবার ভালোবাসা ও দোয়া কামনা করছি।
উল্লেখ্য তুলতুল রহমান সম্ভাবনাময়ী একজন আধুনিক গানের কণ্ঠশিল্পী,বর্তমানে স্টেজ শো নিয়ে ব্যস্তসময় পার করা এই কণ্ঠশিল্পীর স্বপ্ন মৌলিক গানে নিজেকে প্রতিষ্ঠিত করা।গানের মাধ্যমে সবার ভালোবাসা কুড়াতে চান এই উদীয়মান কণ্ঠশিল্পী।
এমএসএম / এমএসএম
জন্মদিন মানেই আনন্দ নয়, হানিফ সংকেতের ভাবনায়
ক্যামেরার সামনে শাহিদ কাপুরকে জড়িয়ে ধরলেন কারিনা!
শুরু থেকেই নিন্দার শিকার হচ্ছি : রাশমিকা
অভিনয় ‘সেকেন্ড চয়েস’, কর্পোরেট দুনিয়ায় প্রভা!
সরব নুসরাত ফারিয়া
আমার কপালে মনে হয় এটাই লেখা : পরীমনি
৪ হাজার কোটি রুপি বাজেটের সিনেমায় সাই পল্লবী
নেটফ্লিক্সের চলচ্চিত্র বিভাগের প্রধান ড্যান লিন বরখাস্ত
পূজায় অদ্ভুত কান্ড করলেন কাজল
দ্বিতীয় কন্যাসন্তানের নাম প্রকাশ করলেন দীপিকা-রণবীর
মা হলেন অভিনেত্রী নাফিজা
ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মেতেছেন শাওন