পদ্মা ব্যাংকে ক্রেডিট ব্যাক মানিলন্ডারিং প্রতিরোধ বিষয়ক কর্মশালা
ক্রেডিট ব্যাক মানিলন্ডারিং প্রতিরোধে ব্যাংকারদের সচেতনতা ও দায়িত্ব বিষয়ক তিন ঘণ্টাব্যাপী এক কর্মশালা আয়োজন করেছে পদ্মা ব্যাংক।
শনিবার (৫ নভেম্বর) পদ্মা ব্যাংকের মিরপুরস্থ লার্নিং ও ট্যালেন্ট ডেভেলপমেন্ট সেন্টারে এ এম এল অ্যান্ড সিএফটি ডিভিশনের তত্ত্বাবধায়নে অনুষ্ঠিত হয় এই কর্মশালা।
ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ের সংশ্লিষ্ট বিভাগসমূহ থেকে ৫৫ জন কর্মকর্তা এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন। কর্মশালাটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও তারেক রিয়াজ খান।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপ-ব্যবস্থাপনা পরিচালক ও ক্যামেলকো জাবেদ আমিন, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) এর যুগ্ম পরিচালক খন্দকার আসিফ রাব্বানী এবং প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা। অনুষ্ঠানটি পরিচালনা করেন ব্যাংকের ডেপুটি ক্যামেলকো রাশেদুল করিম।
ব্যবস্থাপনা পরিচালক ও সিইও তার বক্তব্যে ক্রেডিট ব্যাক মানিলন্ডারিং প্রতিরোধে সবাইকে যার যার জায়গায় প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করার আহ্বান জানান।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে বিএফআইইউয়ের যুগ্ম পরিচালক মূল কর্মশালাটি পরিচালনা করেন। তিনি ক্রেডিট ব্যাক মানিলন্ডারিংয়ের তাত্ত্বিক ও প্রায়োগিক বিভিন্ন দিকের ওপর আলোকপাত করেন এবং ব্যাংকারদের দায়িত্ব ও কর্তব্যসমূহ সম্পর্কে অংশগ্রহণকারীদের অবহিত করেন। প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে কর্মশালাটি সমাপ্ত হয়।
এমএসএম / এমএসএম
১২ কেজি এলপিজির নতুন দর ২০৬০ টাকা, বাড়ল ২২৩ টাকা
‘আগামী গ্রীষ্মের মধ্যে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য’
গার্মেন্টস শ্রমিকদের মজুরি বোর্ডের গেজেট প্রকাশ
অক্টোবরে এলো ৩৫ হাজার ৬০০ কোটি টাকার বেশি প্রবাসী আয়
'শ্রমিক অসন্তোষের পেছনে রাজনৈতিক ইন্ধন', কাজে ফেরার আহ্বান মন্ত্রীর
‘এলডিসি উত্তরণের সময় বাড়ানো ব্যতিক্রম সিদ্ধান্ত, পারফরম্যান্স দেখাতে হবে’
রক্ষণাবেক্ষণে এফএসআরইউ, গ্যাস সংকটের শঙ্কা!
বাংলাদেশকে ৪৫ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক, আছে যে শর্ত
ইউরোপে সস্তা পোশাক আমদানিতে নতুন শুল্ক, চাপে চীনা ই-কমার্স
প্র্যাবের সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম
সোনার দাম একবারে কমলো সাড়ে ৫ হাজার টাকা
ক্রিপ্টোকারেন্সি ব্যবহারে নিষেধাজ্ঞা বহাল রাখলো বাংলাদেশ ব্যাংক