ঢাকা মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬

অ্যাপেক্স ফুডসের মুনাফায় উন্নতি, স্পিনিংয়ের অবনতি


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৭-১১-২০২২ দুপুর ১:৪৬

পুঁজিবাজারে তালিকাভুক্ত অ্যাপেক্স ফুডস চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকের ব্যবসায় বড় মুনাফা করেছে। আগের বছরের তুলনায় কোম্পানিটির মুনাফা বেড়ে প্রায় তিনগুণ হয়েছে। তবে একই গ্রুপের আর এক প্রতিষ্ঠান অ্যাপেক্স স্পিনিংয়ের মুনাফায় অবনতি হয়েছে।

কোম্পানি দুটির কর্তৃপক্ষের দেওয়া তথ্যের ভিত্তিতে সোমবার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

ডিএসই জানিয়েছে, চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে (২০২২ সালের জুলাই থেকে সেপ্টেম্বর) অ্যাপেক্স ফুডসের শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ২ টাকা। আগের বছরের একই সময়ে শেয়ারপ্রতি মুনাফা হয় ৬৭ পয়সা। অর্থাৎ শেয়ারপ্রতি মুনাফা বেড়েছে ১ টাকা ৩৩ পয়সা।

মুনাফায় উন্নতি হওয়ার পাশাপাশি কোম্পানিটির সম্পদ মূল্যও বেড়েছে। চলতি বছরের সেপ্টেম্বর শেষে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ১২৯ টাকা ৬৯ পয়সা, যা চলতি বছরের জুন শেষে ছিল ১২৬ টাকা ১৮ পয়সা।

এদিকে অপারেটিং ক্যাশ ফ্লো’র তথ্য অনুযায়ী, ২০২২ সালের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত সময়ে শেয়ারপ্রতি অপারেটিং ক্যাশ ফ্লো দাঁড়িয়েছে ৩ টাকা ৯৯ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে শেয়ারপ্রতি অপারেটিং ক্যাশ ফ্লো ছিল ঋণাত্মক ৭ পয়সা।

অন্যদিকে চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে অ্যাপেক্স স্পিনিংয়ের শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ৬২ টাকা। আগের বছরের একই সময়ে শেয়ারপ্রতি মুনাফা হয় ৬৫ পয়সা। অর্থাৎ শেয়ারপ্রতি মুনাফা কমেছে ৩ পয়সা।

মুনাফায় অবনতি হলেও কোম্পানিটির সম্পদ মূল্য বেড়েছে। চলতি বছরের সেপ্টেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ৫৯ টাকা ৭৩ পয়সা, যা চলতি বছরের জুন শেষে ছিল ৫৮ টাকা ৩৮ পয়সা।

এদিকে অপারেটিং ক্যাশ ফ্লো’র তথ্য অনুযায়ী, ২০২২ সালের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত সময়ে শেয়ারপ্রতি অপারিটিং ক্যাশ ফ্লো দাঁড়িয়েছে ৯ টাকা ২০ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে শেয়ার প্রতি অপারেটিং ক্যাশ ফ্লো ছিল ২ টাকা ৬৪ পয়সা।

এমএসএম / এমএসএম

১২ কেজি এলপিজির নতুন দর ২০৬০ টাকা, বাড়ল ২২৩ টাকা

‘আগামী গ্রীষ্মের মধ্যে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য’

গার্মেন্টস শ্রমিকদের মজুরি বোর্ডের গেজেট প্রকাশ

অক্টোবরে এলো ৩৫ হাজার ৬০০ কোটি টাকার বেশি প্রবাসী আয়

'শ্রমিক অসন্তোষের পেছনে রাজনৈতিক ইন্ধন', কাজে ফেরার আহ্বান মন্ত্রীর

‘এলডিসি উত্তরণের সময় বাড়ানো ব্যতিক্রম সিদ্ধান্ত, পারফরম্যান্স দেখাতে হবে’

রক্ষণাবেক্ষণে এফএসআরইউ, গ্যাস সংকটের শঙ্কা!

বাংলাদেশকে ৪৫ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক, আছে যে শর্ত

ইউরোপে সস্তা পোশাক আমদানিতে নতুন শুল্ক, চাপে চীনা ই-কমার্স

প্র্যাবের সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম

সোনার দাম একবারে কমলো সাড়ে ৫ হাজার টাকা

ক্রিপ্টোকারেন্সি ব্যবহারে নিষেধাজ্ঞা বহাল রাখলো বাংলাদেশ ব্যাংক

ঋণে জর্জরিত হয়ে ২ মেয়েকে হত্যার পর আত্মহত্যা করেন মা