ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

রাজধানীতে চার প্রতিষ্ঠানকে সাড়ে তিন লাখ টাকা জরিমানা


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৭-১১-২০২২ দুপুর ১:৪৭

লাইসেন্স ছাড়া পণ্য তৈরির অপরাধে পুরান ঢাকার চার প্রতিষ্ঠানকে সাড়ে তিন লাখ টাকা জরিমানা করেছে বিএসটিআই। রোববার (৬ নভেম্বর) এসব প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। সোমবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সংস্থাটি।

এ সময় মহানগরীর চকবাজার মডেল থানা এলাকায় অবস্থিত বিএসটিআইয়ের ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে বিএসটিআই আইন, ২০১৮ অনুযায়ী সিএম লাইসেন্স গ্রহণ ব্যতীত মানচিহ্ন ব্যবহারপূর্বক পণ্য ‘চিপস, চানাচুর’ উৎপাদন, বিক্রি এবং বাজারজাত করার অপরাধে তারেক ফুড প্রোডাক্টস, ইসলামবাগ, চান্দিঘাটকে এক লাখ টাকা জরিমানা করা হয়।

এছাড়া একই এলাকায় অবস্থিত তানজিল ফুড প্রোডাক্টস, ৬/১, কামালবাগ, চকবাজার, ঢাকাকে বিএসটিআই আইন, ২০১৮ মোতাবেক সিএম লাইসেন্স গ্রহণ ব্যতীত মানচিহ্ন ব্যবহারপূর্বক পণ্য ‘লজেন্স’ উৎপাদন, বিক্রয় এবং বাজারজাত করার অপরাধে এক লাখ টাকা জরিমানা করা হয়।

অপর একটি প্রতিষ্ঠান আশরাফ ফুড প্রোডাক্টস, ৬/১, কামালবাগ, চকবাজারকে বিএসটিআই আইন, ২০১৮ মোতাবেক বিএসটিআই সিএম লাইসেন্স গ্রহণ ব্যতীত মানচিহ্ন ব্যবহারপূর্বক পণ্য ‘লজেন্স’ উৎপাদন, বিক্রয় এবং বাজারজাত করার অপরাধে এক লাখ জরিমানা করা হয়।

আরেকটি মামলায় ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ অনুযায়ী পণ্য মোড়কজাতকরণ সনদ গ্রহণ ব্যতীত পণ্য ‘মধু মিশ্রিত মিক্সড ফুড, কাতিলা গাম, সিড শরবত’ উৎপাদন, বিক্রয় এবং বাজারজাত করার অপরাধে মদিনা হিজামা, হরনাথ ঘোষ রোড, চকবাজারকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়।

এমএসএম / এমএসএম

চট্টগ্রামের অর্থনীতিতে নতুন দিগন্ত খুলবে চায়না অর্থনৈতিক অঞ্চল

সোনার দাম ভরিতে বাড়ল ২ হাজার ২১৬ টাকা

৩২০ টাকা কেজি কাঁচামরিচের ঝালে নাকাল রাজধানীবাসী

টানা বৃষ্টিতে সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচ ২৪০ টাকা কেজি

পাঁচ মাসের যুদ্ধ ও হরমুজ বন্ধ থাকার পরও তেলের দাম কেন আকাশ ছুঁচ্ছে না

দলীয় জার্সির বাজারে ভাটা, ভিন্ন পরিকল্পনায় ব্যবসায়ীরা

আজকের মুদ্রার রেট: ২০ জুলাই ২০২৬

২০ জুলাই ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

জুলাইয়ের ১৮ দিনে রেমিট্যান্স এলো ২২ হাজার কোটি টাকা

রূপালী ব্যাংকের এজিএমে কী কী অনুমোদন হলো

উৎসে কর কর্তন যাচাইয়ে মাঠে এনবিআরের বিশেষ মনিটরিং টিম

প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের মুনাফা বেড়েছে ৩৯ শতাংশ

আজকের মুদ্রার রেট: ১৯ জুলাই ২০২৬