যৌথ প্রযোজনার চলচ্চিত্রে নিরব
ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক নিবর। প্রথমভাবের মতো যৌথ প্রযোজনার চলচ্চিত্রে অভিনয় করছেন তিনি। চলচ্চিত্রটির নাম ‘স্পর্শ’। এটি নির্মাণ করছেন ঢালিউডের পরিচালক অনন্য মামুন আর টলিউডের অভিনন্দন দত্ত।
‘স্পর্শ’চলচ্চিত্রটি প্রযোজনা করেন বাংলাদেশের অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট ও ভারতের রোল ক্যামেরা অ্যাকশন। এই চলচ্চিত্রে নায়িকা হিসেবে থাকবেন ওপার বাংলার নন্দিত একজন অভিনেত্রী।
নিরব বলেন, ‘বহুবছর পর জয়েন ভেঞ্চারের ছবি হচ্ছে। এটা প্রথম ভালোলাগার বিষয়। আমারও এটা প্রথম ছবি যৌথ প্রযোজনায়। আমরা সকল নীতিমালা মেনটেইন করে ছবিটি করছি। দুই বাংলাতেই শুটিং হবে। আশা করছি স্মার্ট কিছু হবে।’
এদিকে নির্মাতা অনন্য মামুন জানান, চলতি সপ্তাহে ভারতে শুটিংয়ের মধ্যদিয়ে ছবিটির শুটিং শুরু হবে। ভারতের শুরুটা হচ্ছে ভারত থেকে। এতে নিরবের বিপরীতে থাকছেন দুই বাংলার দুজন নায়িকা। যা দ্রুতই জানানো হবে গণমাধ্যমে।
নিয়মনীতির জটিলতায় গেল কয়েক বছর ধরে যৌথ প্রযোজনার সিনেমা নির্মাণ প্রায় বন্ধ। সর্বশেষ ‘দিন : দ্য ডে’র মতো পুরোনো কিছু সিনেমা মুক্তি পেলেও নতুন করে বিদেশি প্রযোজনার সঙ্গে যৌথ আয়োজনে নতুন কোনো ছবির ঘোষণা আসেনি।
এমএসএম / এমএসএম
জন্মদিন মানেই আনন্দ নয়, হানিফ সংকেতের ভাবনায়
ক্যামেরার সামনে শাহিদ কাপুরকে জড়িয়ে ধরলেন কারিনা!
শুরু থেকেই নিন্দার শিকার হচ্ছি : রাশমিকা
অভিনয় ‘সেকেন্ড চয়েস’, কর্পোরেট দুনিয়ায় প্রভা!
সরব নুসরাত ফারিয়া
আমার কপালে মনে হয় এটাই লেখা : পরীমনি
৪ হাজার কোটি রুপি বাজেটের সিনেমায় সাই পল্লবী
নেটফ্লিক্সের চলচ্চিত্র বিভাগের প্রধান ড্যান লিন বরখাস্ত
পূজায় অদ্ভুত কান্ড করলেন কাজল
দ্বিতীয় কন্যাসন্তানের নাম প্রকাশ করলেন দীপিকা-রণবীর
মা হলেন অভিনেত্রী নাফিজা
ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মেতেছেন শাওন