ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

এক দিনের জন্য কঠিন রোগ ভুলে খুশি সামান্থা, তার ভাল থাকার টোটকা কী


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৮-১১-২০২২ দুপুর ১১:২৯

কালো পোশাকে, কালো বড় ফ্রেমের চশমায় কালো সোফায় বসে ছবি দিলেন অসুস্থ সামান্থা। স্পষ্টতই, তার জীবনে কালো ছায়া। তবে মেঘ কাটবেই— তিনি নিশ্চিত। কোন মন্ত্রের সন্ধান পেলেন সামান্থা? 

দিন যেমনই হোক, যত খারাপ সময়ই আসুক, হাসিমুখে মোকাবিলা করতে হবে। তার জন্য অনুপ্রেরণাও যে চাই! মায়োসাইটিসে ভুগছেন সামান্থা রুথ প্রভু। ছবি মুক্তির আগে চিকিৎসার জন্য ছুটে যেতে হয়েছে আমেরিকায়। এমন দুর্দিনে কী ভাবে ইতিবাচক চিন্তা করবেন? সামান্থা জানান, কিছু ভাল বন্ধু আছেন, যাদের দেখানো পথে বাঁচতে ইচ্ছে করে।

কালো পোশাকে, কালো বড় ফ্রেমের চশমায় কালো সোফায় বসে ছবি দিলেন অসুস্থ সামান্থা। স্পষ্টতই, তার জীবনে কালো ছায়া। তবে মেঘ কাটবেই— তিনি নিশ্চিত। ক্যাপশনে প্রিয় বন্ধু রাজনিধির নাম নিয়ে লিখেছেন, “দিনটা যতই খারাপ হোক, যতই খারাপ পরিস্থিতি হোক, আমার বন্ধু রাজনিধির পন্থা, স্নান, দাড়ি কামিয়ে সাফ সুতরো হওয়া, ক্যামেরার সামনে আসা। আমিও এক দিনের জন্য এটা ধার নিলাম।’’

অনুরাগীরা বুঝে নেন, অভিনেত্রীর মন ভাল নেই। গোসল সেরে তিনিও তাই নিজের মুখোমুখি। অপেক্ষা করছেন ভাল সময়ের। তাই ছবির একেবারে নীচে লিখেছেন, “দেখা হবে ১১ তারিখ।” ১১ নভেম্বর মুক্তি পাচ্ছে সামান্থা অভিনীত তেলুগু ছবি ‘যশোদা’। তার মধ্যে নিজেকে গুছিয়ে নেবেন অভিনেত্রী, সেই ইঙ্গিতই দিলেন।

কিন্তু কী এই মায়োসাইটিস রোগ? এই রোগ শরীরে বাসা বাঁধলে পেশির প্রদাহ শুরু হয়। দেহের সুস্থ-সবল পেশিকে আক্রমণ করে স্বাভাবিক রোগ প্রতিরোধকারী ব্যবস্থা। ফলে পেশি দুর্বল হতে থাকে। সামান্থা এই মায়োসাইটিসে আক্রান্ত হয়েছেন কয়েক মাস আগেই। অভিনেত্রী জানিয়েছেন তাঁর সুস্থ হতে সময় লাগবে বেশ কিছু দিন।

সূত্র: আনন্দবাজার

প্রীতি / প্রীতি

পুত্রের জন্মদিনে শাকিব-অপুর বিশেষ বার্তা

বাংলাদেশ বেতারে আর কতটা বেতন বাড়লে দায়িত্বশীল হবেন দায়িত্বপ্রাপ্তরা

লন্ডভন্ড স্টুডিও দেখিয়ে সালমান বললেন, ‘এটাই বাংলাদেশে সাধারণ’

দুই কিংবদন্তির স্মৃতি রুনা লায়লাকে নিয়ে যা বলে গেছেন আশা ভোঁসলে

কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান

মায়ের জন্য আকুতি তাসনুভা তিশার

হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ

সালমান খানকে অপমান? ‘পুরুষত্ব’ নিয়ে কথা বলে বিতর্কে প্রতিযোগী

‘লাভ অ্যান্ড ওয়ার’-এ আলিয়ার আগুনঝরা লুক

নিজ বাড়িতে স্পা সেন্টার খুলতে গিয়ে বিপাকে অজয় দেবগন

অস্ট্রেলিয়ার উৎসবে বাংলাদেশের ‘মাস্টার’, বিশেষ প্রশ্ন রাখল হাই কমিশন

নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান, অস্কারজয়ী অভিনেত্রীসহ শতাধিক গ্রেপ্তার

‘ফ্রি প্যালেস্টাইন’ কনসার্টের ঘোষণা ম্যাকলমোরের