ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

হৃতিক রোশানের বোনের সঙ্গে ডেটিং করছেন কার্তিক!


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৮-১১-২০২২ দুপুর ১১:৩৭

কার্তিক আরিয়ান বর্তমানে বলিউডের উঠতি তারকাদের মধ্যে অন্যতম একজন। নিজের তারকাখ্যাতি নিয়ে যেমন আলোচনায় থাকেন কার্তিক, তেমনি প্রেম ও ডেটিং লাইফ নিয়েও আলোচনায় থাকেন এই তারকা। তবে সম্প্রতি সবচেয়ে বড় খবর এই যে, বলিউড মেগাস্টার হৃতিক রোশানের চাচাতো বোন পশমিনার সঙ্গে ডেট করছেন কার্তিক! 

একটি নিউজ পোর্টালের সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, কার্তিক ও পশমিনাকে একে অপরের বাড়িতে সাক্ষাৎ করতে দেখা গেছে। এ ছাড়াও দুজন নিয়মিত দেখা করছেন ভিন্ন ভিন্ন জায়গায়। পশমিনার সাথে নিজের বাসভবনেও সময় কাটাচ্ছেন কার্তিক। এমনকি মিডিয়ার দৃষ্টি এড়াতে তারা সব ধরনের চালাকি করছেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।  

সম্প্রতি দিপাবলী উপলক্ষে কার্তিক জুহুতে তার নতুন ম্যাকলারেনে করে ঘুরিয়েছেন পশমিনাকে। পিংকভিলার একটি প্রতিবেদনে বলা হয়েছে, এই জুটি শহরের কয়েকটি বিশেষ জায়গায় নিয়মিত আড্ডা দেন, যেগুলো তাদের প্রিয় জায়গা বলেও ধারণা করা হচ্ছে।

এর আগে সারা আলী খানের সঙ্গে ডেট করছিলেন কার্তিক। ইমতিয়াজ আলীর ‘লাভ আজ কাল’-এ অভিনয় করার সময় একে অপরের কাছে আসেন এই জুটি এবং তাদের নিয়মিত ডেটিংয়ের গুঞ্জনও শোনা যায় তখন। তবে শীঘ্রই সেই বন্ধুত্বে ফাটল ধরে বলেও জানা যায়।

সামনে কার্তিকের হাতে আকর্ষণীয় চলচ্চিত্রের একটি লাইন-আপ রয়েছে, যার মধ্যে ‘ফ্রেডি’, ‘ক্যাপ্টেন ইন্ডিয়া’, ‘সত্যপ্রেম কি কথা’ এবং ‘আশিকি ৩’ মুক্তির অপেক্ষায় আছে। অন্যদিকে ‘ইশক ভিশক রিবাউন্ড’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক করতে যাচ্ছেন পশমিনা।

সূত্র : টাইমস অব ইন্ডিয়া

প্রীতি / প্রীতি

পুত্রের জন্মদিনে শাকিব-অপুর বিশেষ বার্তা

বাংলাদেশ বেতারে আর কতটা বেতন বাড়লে দায়িত্বশীল হবেন দায়িত্বপ্রাপ্তরা

লন্ডভন্ড স্টুডিও দেখিয়ে সালমান বললেন, ‘এটাই বাংলাদেশে সাধারণ’

দুই কিংবদন্তির স্মৃতি রুনা লায়লাকে নিয়ে যা বলে গেছেন আশা ভোঁসলে

কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান

মায়ের জন্য আকুতি তাসনুভা তিশার

হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ

সালমান খানকে অপমান? ‘পুরুষত্ব’ নিয়ে কথা বলে বিতর্কে প্রতিযোগী

‘লাভ অ্যান্ড ওয়ার’-এ আলিয়ার আগুনঝরা লুক

নিজ বাড়িতে স্পা সেন্টার খুলতে গিয়ে বিপাকে অজয় দেবগন

অস্ট্রেলিয়ার উৎসবে বাংলাদেশের ‘মাস্টার’, বিশেষ প্রশ্ন রাখল হাই কমিশন

নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান, অস্কারজয়ী অভিনেত্রীসহ শতাধিক গ্রেপ্তার

‘ফ্রি প্যালেস্টাইন’ কনসার্টের ঘোষণা ম্যাকলমোরের