ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

মেয়েকে কোলে নিয়ে অঝোরে কাঁদেন রণবীর


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৮-১১-২০২২ দুপুর ১২:৩২

প্রথম সন্তানের বাবা-মা হয়েছেন বলিউডের তারকা দম্পতি রণবীর কাপুর ও আলিয়া ভাট। গত ৬ নভেম্বর দুপুরে মুম্বাইয়ের এইচএন রিলায়েন্স হাসপাতালে কন্যা সন্তানের জন্ম দেন আলিয়া। তারপর থেকেই কাপুর ও ভাট পরিবারে আনন্দের হাওয়া বইছে।

কন্যার বাবা হওয়ার পর ক্যামেরার সামনে প্রতিক্রিয়া ব্যক্ত করতে দেখা যায়নি। তবে কন্যাকে প্রথম কোলে তুলে নিয়ে কান্নায় ভেঙে পড়েছিলেন রণবীর কাপুর। এসময় উপস্থিত সকলের চোখের পাতা আনন্দ অশ্রুতে ভিজে গিয়েছিল।

কাপুর পরিবারের ঘনিষ্ঠজন বলিউড লাইফকে বলেন—‘এর আগে কখনো এতটা খুশি হতে রণবীরকে দেখিনি; সম্পূর্ণ আলাদা একজন মানুষ হয়ে গিয়েছিলেন তিনি। সাধারণত রণবীর কাপুর শান্ত স্বভাবের। কিন্তু তার কন্যা পৃথিবীতে আসার পর উত্তেজনা-আবেগ ধরে রাখতে পারেননি। মেয়েকে কোলে নিয়ে তার দিকে তাকিয়ে অঝোরে কাঁদেন রণবীর। শুধু রণবীর নন, উপস্থিত সবাই এসময় কাঁদতে থাকেন।’

২০১৮ সালে প্রেমের সম্পর্কে জড়ান আলিয়া-রণবীর। তারপর দীর্ঘ দিন চুটিয়ে প্রেম করেন এই যুগল। তাদের প্রেম-বিয়ে নিয়ে জলঘোলা কম হয়নি। সব জল্পনার অবসান ঘটিয়ে গত ১৪ এপ্রিল মুম্বাইয়ের পালি হিলসের রণবীরের ‘বাস্তু’ বাড়িতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তারা। বিয়ের আড়াই মাস না পেরোনোর আগে মা হতে যাওয়ার ঘোষণা দেন আলিয়া। 

প্রীতি / প্রীতি

পুত্রের জন্মদিনে শাকিব-অপুর বিশেষ বার্তা

বাংলাদেশ বেতারে আর কতটা বেতন বাড়লে দায়িত্বশীল হবেন দায়িত্বপ্রাপ্তরা

লন্ডভন্ড স্টুডিও দেখিয়ে সালমান বললেন, ‘এটাই বাংলাদেশে সাধারণ’

দুই কিংবদন্তির স্মৃতি রুনা লায়লাকে নিয়ে যা বলে গেছেন আশা ভোঁসলে

কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান

মায়ের জন্য আকুতি তাসনুভা তিশার

হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ

সালমান খানকে অপমান? ‘পুরুষত্ব’ নিয়ে কথা বলে বিতর্কে প্রতিযোগী

‘লাভ অ্যান্ড ওয়ার’-এ আলিয়ার আগুনঝরা লুক

নিজ বাড়িতে স্পা সেন্টার খুলতে গিয়ে বিপাকে অজয় দেবগন

অস্ট্রেলিয়ার উৎসবে বাংলাদেশের ‘মাস্টার’, বিশেষ প্রশ্ন রাখল হাই কমিশন

নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান, অস্কারজয়ী অভিনেত্রীসহ শতাধিক গ্রেপ্তার

‘ফ্রি প্যালেস্টাইন’ কনসার্টের ঘোষণা ম্যাকলমোরের